চলছিল নির্বাচনী প্রচারসভা । পেনসিলভেনিয়ার সেই প্রচারসভাতেই এদিন ঘটে গেল ভয়াবহ ঘটনা । প্রাক্তন প্রেসিডেন্ট ও এবারের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে চলল গুলি । অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট । কান ছুঁয়ে বেরিয়ে গেল গুলি ।

পেনসিলভেনিয়ার বাটলার শহরে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের উপর চলল বন্দুকবাজের প্রাণঘাতী হামলা । ঘটনায় হতচকিত হয়ে পড়েন উপস্থিত মানুষ । সঙ্গে সঙ্গে ট্রাম্পকে ঘিরে ফেলেন তাঁর নিরাপত্তারক্ষীরা । বোঝা যায় ট্রাম্পের কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে সেই গুলি । একই সঙ্গে তাঁর ডান কান ও গালে স্পষ্ট দেখা যায় রক্তের ছাপ । তাঁকে সরিয়ে নিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা ।

মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই খবর । ঘটনার তীব্র নিন্দা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, আমেরিকায় হিংসার কোনও জায়গা নেই ।পাশাপাশি পদক্ষেপ নেওয়ার জন্য সিক্রেট সার্ভিসেসের প্রতি ধন্যবাদ জানিয়েছেন তিনি ।

একই সঙ্গে এই হামলার ঘটনায় ব্যাপক উদ্বিগ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও । তিনিন জানান, রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই । দুই রাষ্ট্রপ্রধানই আহত ট্রাম্পের দ্রুত আরগ্য কামনা করেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

