দক্ষিণে আজ সারাদিন বৃষ্টি, সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা বাংলায়?

সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দেখা মিলেছে। কিছু কিছু জায়গায় বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আজ, শুক্রবার সারাদিন বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস!

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। আজ কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিকেলের দিকে বৃষ্টির পাশাপাশি কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

আগামী ১৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহান্তে কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রির সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির কাছাকাছি।

শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। সপ্তাহান্তে উত্তরবঙ্গের নীচের তিন জেলা মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube