কাশী বোস লেনে রাস্তা খুঁড়ে উদ্ধার মহিলার পচাগলা দেহ

খাস কলকাতায় দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শনিবার দুপুরে কাশী বোস লেনে রাস্তা খুঁড়ে উদ্ধার করা হল এক মহিলার পচাগলা দেহ। কবে কীভাবে ওই দেহ মাটির নীচে গেল তা তদন্ত সাপেক্ষ। পাশাপাশি মহিলার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে।

কয়েকদিন আগেই কাশী বোস লেন এবং বিধান সরণীর ক্রসিংয়ের কাছে বটতলা থানা এলাকায় পাইপলাইনের কাজ করে কলকাতা পুরসভা। সেইসময় মাটি খননের কাজ করা হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল থেকেই দুর্গন্ধ বেরোতে শুরু করে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। তারাই ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই মাটির তলা থেকে বেরিয়ে আসে পচাগলা দেহ। মৃতদেহের মুখের মধ্যে কিছু গোঁজা ছিল বলেও জানা যাচ্ছে।

দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদেহের পরনে একটি টি শার্ট ছিল। কীভাবে দেহ মাটির নীচে গেল, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা বিষয়টির তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হতে পারে। স্থানীয় এক বাসিন্দার কথায়, কিছুদিন আগে পাইপ লাইনের জন্য মাটি খোঁড়া হয়েছিল। তারপর মাটি চাপা দেওয়া হয়। ১০ তারিখ বৃষ্টি হয়েছিল। তার জেরে ধস নামতে পারে। সেক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কা করে পুরসভার গাফিলতির প্রসঙ্গও তুলেছেন তিনি। পাশাপাশি তাঁকে খুন করে গর্তে ফেলে দেওয়া হয়েছে কি না সেই প্রশ্নও উঠছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube