বন্ধ ঘর থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, গলায় ধারাল অস্ত্রের কোপ!

বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে স্বামীর খোঁজে ঘরের দরজা খুলতেই রক্তাক্ত দেহ দেখতে পায় স্ত্রী। কলকাতায় কড়েয়া থানা এলাকার ব্রাইট স্ট্রিটের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, কী কারণে অইন যুবককে খুন করা হল, কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সামসের আলি (৩৮)। পেশায় ঠিকা কনট্রাক্টর। পরিবারের তরফে জানা গিয়েছে, ওই ঘরে একাই থাকতেন সামসের। পাশের আর একটি বাড়িতে তাঁর স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা থাকেন। এদিন সকালে যুবকের কোনও সাড়া না পেয়ে ওই ঘরে যান তাঁর স্ত্রী। সেইসময় দরজা বন্ধ ছিল। স্ত্রীয়ের কাছে ঘরের একটি চাবি সবসময় থাকত। সেই চাবি দিয়েই দরজা খুলতে রক্তাক্ত অবস্থায় স্বামীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় যায় স্থানীয় পুলিশ। তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা।

মৃত যুবকের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গলার নলি কেটে খুন করা হয়েছে বলেই প্রাথমিক অনুমান। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেশী ও মৃতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube