আম্বানিদের বিয়েতে চাঁদের হাট বসলেও, দেখা গেল না কোন সেলেবদের?
2 years ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
পম্পি রায়
১২ জুলাই মুম্বইতে সুসম্পন্ন হল মেগা বিয়ের আসর । শিল্পপতি মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্তের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন শিল্পপতি বীরেন মার্চেন্ট ও শায়লা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট । নব দম্পতিকে আশীর্বাদ ও শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ব্যবসা, খেলাধুলা, বিনোদন এবং রাজনৈতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা । উল্লেখযোগ্যভাবে বেশ কয়েকজন বলি তারকাকে দেখা গেল না ।
বি-টাউনের সবাই যখন দেশের রাজকীয় বিয়ে বাড়িতে মজে, তখন দেশ থেকে অনেক দূরে সময় কাটাচ্ছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা । আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন বিরাট- অনুষ্কা। যদিও বিদেশ থেকে ফিরে এসে বিগ বাজেটের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শাহরুখ সহ বেশ কয়েকজন সেলেব । বলি পাড়ার সূত্রের খবর, নিউ ইয়র্কে ছুটি কাটিয়ে বৃহস্পতিবারই ফিরেছেন শাহরুখ খান। এমনকি নিউ ইয়র্কে মেয়ে সুহানার সঙ্গেও দেখা গিয়েছিল কিং খানকে । বিদেশ থেকে ফিরে শাহরুখ পৌঁছে গিয়েছিলেন আম্বানিদের বিয়েতে । আমেরিকা থেকে স্বামী নিক জোনাসকে নিয়ে বিয়েতে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া । ক্যাটরিনা কাইফ জার্মানি থেকে ফিরে অনন্ত-রাধিকার বিয়েতে যোগ দেন ।
আম্বানিদের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে ছিলেন না অক্ষয় কুমার । ১২ জুলাই অনন্ত এবং রাধিকার বিয়ের দিন গুজব ছড়িয়ে পড়ে যে, অক্ষয় কুমার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যদিও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি ।
স্পটলাইট থেকে দূরে ইতালিতে ছুটি উপভোগ করায় বিয়েতে ছিলেন না সইফ আলি খান এবং করিনা কাপুর । কঙ্গনা রানাউতও অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন । ব্যক্তিগত কারণে দেখা যায়নি আমির খান, রোহিত শেঠি এবং দেওল পরিবারের কাউকে। বিউটি কুইন মালাইকা অরোরা, শিল্পা শেঠি এবং ভূমি পেডনেকারও যেতে পারেননি । সদ্য বিবাহিত দম্পতি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালও ব্যক্তিগত কারণে যাননি আম্বানিদের বিয়েতে ।