দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গাঁটছড়া বেঁধেছেন মুকেশ ও নিতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট । এই রাজকীয় ব্যয়বহুল বিয়ের আসর বসেছিল মুম্বইতে । বিয়ের অনুষ্ঠানে এসেছেন দেশ বিদেশের অতিথিরা । উপস্থিত হয়েছিল গোটা বলিউড। বিয়ের সঙ্গীত, হলদির অনুষ্ঠানে দেখা গিয়েছিল ভিকি কৌশলকে । কিন্তু সেই সময় দেখা মেলেনি ক্যাটরিনা কাইফের । ভিকিকে বার বার প্রশ্নের মুখেও পড়তে হয় যে ক্যাটরিনা কোথায়? অবশেষে অনন্ত-রাধিকার বিয়ের দিন দেখা মিলল ক্যাটরিনা ।
ভিকির হাত ধরেই বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করলেন ক্যাট । কোথাও যেন ভিকি ক্যাটকে একসঙ্গে দেখার অপেক্ষাতেই ছিল সকলে । আর দু’জনে দেখা মাত্র সমস্ত লাইমলাইট কেড়ে নিলেন ক্যাট সুন্দরী । কাটরিনার পরনে ছিল লাল রঙের শাড়ি, ফুল স্লিভ ব্লাউজ, গলার হার, কানে দুল আর খোলা চুল । এক কথায় অপরূপা লাগছিল অভিনেত্রীকে । পাশাপাশি ভিকিকে দেখা গেল আইভরি রঙের শেরওয়ানিতে । তবে এসবের মাঝেই আবারও উস্কে উঠল ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা । কারণ এদিন স্পষ্ট ছিল ক্যাটরিনার বেবিবাম্প । এমনকি বেবিবাম্প লুকোনোর কোন চেষ্টাও করেননি ক্যাট । আর সেখানেই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনার আর বেশ কিছুটা উস্কে দিলেন ভিকি ঘরণী ।
উল্লেখ্য, ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা অনেক দিনের । বিভিন্ন সময় বিমান বন্দরে ঢিলে ঢালা পোশাক দেখা গিয়েছে ক্যাটকে । যা আর ও বেশি করে জল্পনা বাড়িয়েছে । তবে প্রথম থেকেই এবিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী । ফের একবার সেই জল্পনাই উস্কে দিলেন ভিকি ঘরণী । তবে আম্বানির বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে ভিক্যাটকে দেখে খুশি তাদের অনুরাগীরা । পাশাপাশি এখন দেখার সমস্ত জল্পনা সত্যি করে করে কবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আনেন বলিউডের এই পাওয়ার কাপল ।