প্রয়াত হলেন ডাকওয়ার্থ লুইস পদ্ধতির আবিষ্কারক টনি লুইস

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রয়াত হলেন ডাকওয়ার্থ লুইস পদ্ধতির উদ্ভাবক টনি লুইস। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে এদিন তাঁর মৃত্যুর খবর জানানো হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। ১৯৯৭ সালে ওয়ানডে ক্রিকেটের জন্য ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির আবিষ্কার করেছিলেন গণিতবিদ ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ ও টনি লুইস। যদিও তাঁদের এই উদ্ভাবন আইসিসির অনুমোদন পেয়েছিল  ২ বছর পর। প্রথমে তাঁদের এই পদ্ধতির নাম ছিল ডিএল পদ্ধতিস পরে তা পরিবর্তন করে রাখা হয়, ডিএলএস অর্থাৎ ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন।

তাঁর এই ডিএল পদ্ধতি ২২ গজে একসময় বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। বেশি রান করেও প্রতিপক্ষের কাছে হার, আবার কখনও প্রতিপক্ষ ৫০ ওভারে যা রান করেছে তা ৩৫ ওভারে টপকে যাওয়ার চ্যালেঞ্জ। এইসমস্ত  নিয়ম এনেছিল ডাকওয়ার্থ লুইস পদ্ধতি। 

১৯৯৭ সালে আবিষ্কৃত এই ডিএল পদ্ধতি সাধারণত বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে আটকে যাওয়া ম্যাচে ব্যবহার করা হয়। কোন টেস্ট ম্য়াচে তবে এই পদ্ধতি কর্যকর হতনা। মূলত একদিনের বা টি-টোয়েন্টি ম্যাচেই এি পদ্ধতি ব্যবহার করা হত। এই ডিএল মেথড প্রথম প্রবর্তন করা হয় জিম্বাবোয়ে বনাম ইংল্যান্ডের ম্যাচে। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube