নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে এবার বাতিল হল উইম্বলডন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার কোনও কারণে বাতিল হিল বিশ্বের ঐতিহ্যশালী গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। জুনের ২৯ থেকে জুলাইয়ের ১২ তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল এবারের উইম্বলডন। মহামারী করোনা ভাইরাসের কারণে এবারের উইম্বলডন বাতিলের সিদ্ধান্ত নিলেন আয়োজকরা। ২০২১ এর উইম্বলডন হবে ২৮ জুন থেকে ১১ জুলাই। করোনার জেরে আগেই পিছিয়ে দেওয়া হয়েছিল ফরাসি ওপেন। তবে উইম্বলডন পিছিয়ে দেওয়ার মত পরিস্থিতি নেই। তাই এবারের মতো বাতিল।
প্রসঙ্গত,বিশ্বব্যাপী নোভেল করোনা ভাইরাসের বলি হয়েছেন ৩৫ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৭ লক্ষ। ইংল্যান্ডে ইতিমধ্যেই মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ১২২৮ জনের। আক্রান্তের সংখ্যা সাড়ে ১৯ হাজার। আক্রান্তদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রিন্স চার্লস সহ রাজবাড়ির আরও বেশকিছু সদস্য।২৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের উইম্বলডন। কিন্তু করোনা ভাইরাসের প্রভাব যেভাবে বেড়ে চলেছে, তাতে সে সময় পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা, তা নিয়ে ধন্ধ ছিলই। চলতি বছরের ১৮ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট। করোনা ভাইরাসের জেরে তা স্থগিত করে দেওয়া হয়েছে। চলতি বছরেরই সেপ্টেম্বরে ওই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। একই কারণে স্থগিত করে দেওয়া হয়েছে ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টও।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

