উপনির্বাচনে দেশজুড়ে বিপর্যয়ের মুখে NDA! অধিকাংশ আসনেই জয়ী INDIA জোট

কেবল বাংলা নয়, শনিবার দেশের সাত রাজ্যের ১৩ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। লোকসভা নির্বাচনের পর এই উপনির্বাচনেও নজরে ছিল এনডিএ বনাম ইন্ডিয়া জোটের প্রতিদ্বন্দ্বীতা। গণনা শুরু হতেই দেখা গেল অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে বিরোধীরা। ইতিমধ্যেই ৯ কেন্দ্রে জয় পেয়েছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। যেগুলিতে গণনা চলছে সেখানেও পিছিয়ে রয়েছে এনডিএ জোট।

পশ্চিমবঙ্গের ৪ টি, বিহারের ১ টি, হিমাচল প্রদেশের ৩ টি, মধ্যপ্রদেশের ১ টি, পাঞ্জাবের ১ টি, তামিলনাড়ুর ১ টি, উত্তরাখণ্ডের ২ টি অর্থাৎ মোট ১৩ টি আসনে উপনির্বাচন হয়। এরমধ্যে ৯ আসনে জয় পেয়েছে তৃণমূল, কংগ্রেস, আম আদমি পার্টি জয় পেয়েছে। একনজরে দেখে নিন কোন কোন আসনে জয়ী হয়েছে কিংবা এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট-

পশ্চিমবঙ্গ
রায়গঞ্জ- তৃণমূল
বাগদা- তৃণমূল
রানাঘাট দক্ষিণ- তৃণমূল
মানিকতলা- তৃণমূল

হিমাচল প্রদেশ
দেহরা- কংগ্রেস
নলাগড়- কংগ্রেস

পাঞ্জাব
জলন্ধর পশ্চিম- আম আদমি পার্টি

উত্তরাখণ্ড
বদ্রীনাথ- কংগ্রেস
মাংলৌর- কংগ্রেস (এগিয়ে)

তামিলনাড়ু
বিক্রাবন্দি- ডিএমকে

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিহারের রুপৌলি কেন্দ্রে এগিয়ে রয়েছেন নির্দল প্রার্থী। তারপরই রয়েছেন নীতীশ কুমারের জেডি(ইউ) দলের প্রার্থী কলাধরপ্রসাদ মণ্ডল। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অন্যদিকে, হিমাচল প্রদেশের হামিরপুর, মধ্যপ্রদেশের অমরওয়ারা বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube