আম্বানির বিয়েতে পুরনো শাড়িতেই নজরকাড়া আলিয়া

নিউজটাইম ওয়েবডেস্ক : সুস্মিতা সিং

১২ই জুলাই, সাতপাকে বাঁধা পড়েছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট । দেশের সব থেকে ব্যয় বহুল বিয়ে অনন্ত-রাধিকার বিয়ে । বিয়েতে রাজকীয় আয়োজন, দেশ বিদেশ থেকে এসেছিলেন অতিথিরা । উপস্থিত ছিল গোটা বলিউড।

বিয়ের অনুষ্ঠানগুলিতে একের পর এক লুকে নজর কেড়েছেন বলিউড তারকারা । তবে অনন্ত-রাধিকার বিয়ের দিন পুরোনো শাড়ি পড়েই তাক লাগালেন আলিয়া ভাট । ১৬০ বছরের পুরোনো শাড়ি পরেই সকলের নজর কাড়লেন অভিনেত্রী ।

জানা গিয়েছে, মণিশ মলহোত্রার আর্কাইভে থাকা ১৬০ বছরের পুরনো গুজরাতের ওভেন আশাভালি শাড়িই বেছে নিয়েছিলেন অভিনেত্রী । শাড়িতে ছিল অরিজিনাল সোনা আর রূপোর কাজ ।

আলিয়া সেজে উঠেছিলেন গোলাপী আর গোল্ডেন পাড়ের সারিতে । পাশাপাশি শাড়ির সঙ্গে আধুনিকতা বজায় রেখে পড়েছিলেন স্ট্র্যাপলেস ব্লাউজ । সঙ্গে গলা ভর্তি গয়না, কানে ঝোলা দুল, কপালে টিকলি। সব মিলিয়ে আলিয়ার লুক ছিল সব থেকে আলাদা । ফ্যাশন তো বটেই সঙ্গে আলিয়ার সাজে ফুটে উঠেছিল সাবেকিয়ানা ও ঐতিহ্য ।

আলিয়া ছাড়াও দীপিকা থেকে শুরু করে ক্যাটরিনা তারাও বিয়ের অনুষ্ঠানগুলিতে শাড়িকেই বেছে নিয়েছিলেন । গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন বলিউডের একের পর এক হাসিনা ।

বিয়েতে নজর কেড়েছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া । স্বামী নিক জোনাসকে সঙ্গে নিয়ে বিয়েতে হাজির হয়েছিলেন অভিনেত্রী । সব মিলিয়ে এই রাজকীয় বিয়েতে বলিউড তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube