৪০০ মেয়েকে মানব পাচারের হাত থেকে বাঁচিয়ে রিয়েল লাইফের ‘হিরো’ সুনীল শেঠি

।। পম্পি রায় ।।

ভালো মানুষ, অন্যকে সাহায্য করা, ন্যায়ের পাশে দাঁড়ানো – মূলত নায়ক হিসেবে এইসব ভূমিকায় অভিনয় করেছেন সুনীল শেঠি। আপনি কি জানেন অভিনেতা একবার ৪০০ জন মেয়েকে মানব পাচারের হাত থেকে বাঁচিয়েছিলেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন অভিনেতা সুনীল শেঠি। এই বড় মিশনে প্রধান চালিকাশক্তি হিসেবে শাশুড়ি ভিপুলা কাদরিকে কৃতিত্ব দিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে বলিউড অভিনেতা আরও জানান, সেসময়ে আন্ডারওয়ার্ল্ডও তাঁদের পিছনে পড়ে যায়। এখন এটি নিয়ে আলোচনা করছেন, কারণ তিনি জানেন কীভাবে এগুলো ঠিক করতে হয়। ‘বর্ডার’ খ্যাত তারকা উল্লেখ করেছেন যে তিনি নিজেকে নায়ক হিসাবে নয়, বরং উদ্ধার মিশনে একজন বার্তাবাহক হিসাবে দেখেন, যা ৪০০ জন মেয়ের জীবন বাঁচিয়েছিল। এই মিশনে নেতৃত্ব দেওয়ার সাহসের জন্য তিনি তাঁর শাশুড়ি বিপুলা কাদরির ভূয়সী প্রশংসা করেন।

বিপুলার পাশাপাশি, সুনীল অন্যান্য এনজিও এবং মুম্বই পুলিশকে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রশংসা করে তাঁদের প্রকৃত নায়ক হিসাবে বর্ণনা করেছেন। সুনীল শেঠিকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে ‘অপারেশন ফ্রাইডে’ ছবিতে। ‘রুশলান’ ছবিতে বিশেষ ভূমিকায় দেখা মিলেছিল অভিনেতার। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ‘হেরা ফেরি থ্রি’- এই দুটি কমেডি ছবিতে দেখা যেতে চলেছে অভিনেতা সুনীল শেঠিকে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube