রানাঘাট দক্ষিণে জয়ী তৃণমূল, শাসকের দখলেই রইল মানিকতলা

রায়গঞ্জ ও বাগদা কেন্দ্রে ইতিমধ্যেই জয়ী ঘোষিত হয়েছে তৃণমূল। এবার বাকি দুই কেন্দ্র মানিকতলা ও রানাঘাট দক্ষিণে জয়ী হল শাসক দল। অর্থাৎ উপনির্বাচনে চার কেন্দ্র গেল শাসক দলের ঝুলিতে। উপনির্বাচনে খাতাই খুলতে পারল না বাংলার প্রধান বিরোধী দল বিজেপি। একইভাবে ভোট গণনার শুরু থেকেই অনেকটাই পিছিয়ে ছিল বাম-কংগ্রেস। গত ১০ জুলাই ছিল উপনির্বাচন, ১৩ জুলাই ভোট গণনা। বাংলায় ফের দেখা গেল সবুজ ঝড়।

মানিকতলা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছিল প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে প্রায় ৬২ হাজারের বেশি ভোটে হারিয়ে জয়লাভ করেছেন তিনি। ২০২১ সালে মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে হারিয়েই জিতেছিলেন সাধন পাণ্ডে। ২০২২ সালে তাঁর প্রয়াণের পর বিধায়ক পদ শূন্য হয়। তবে ২১-এর নির্বাচনের ফল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। আইনি জটিলতার কারণে দু’বছর উপনির্বাচন সম্ভব হয়নি। কয়েকমাস এই জটিলতা কাটে। এরপরই উপনির্বাচনের ঘোষণা করে নির্বাচন কমিশন।

রানাঘাট দক্ষিণে ৩৯ হাজার ভোটে জয়লাভ করেছেন মুকুটমণি অধিকারী। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিল মনোজকুমার বিশ্বাস। ২০২১-এর নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেম মুকুটমণি অধিকারী। লোকসভা নির্বাচনের আগেই তিনি তৃণমূলে যোগদান করেন। তাঁকে রানাঘাট লোকসভা কেন্দ্র তেকে প্রার্থী করা হয়েছিল। তারপরই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। যদিও লোকসভা নির্বাচনে পরাজিত হন তিনি। এরপর উপনির্বাচনে তাঁর উপরেই আস্থা রাখে শাসক দল। শনিবার ভোট গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন মুকুটমণি অধিকারী। শেষ হাসিও হাসলেন তিনি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube