সাইবার ক্রাইম রুখতে তৎপর রাজ্য পুলিশ!

ক্রমশ বাড়তে থাকা সাইবার ক্রাইম রুখতে এবার রাজ্য পুলিশের নয়া উদ্যোগ । সাইবার ক্রাইম আটকাতে তৈরি করা হয়েছে সাইবার সেল উইং । এখানে ১৯৩০ টোল ফ্রি নম্বরে ফোন করলেই সঙ্গে সঙ্গে ফ্রিজ হবে ব্যাংক একাউন্ট ।

রাজ্য জুড়ে সক্রিয় জামতাড়া সহ বিভিন্ন সাইবার ক্রাইম গ্যাং । নিমেষে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক একাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা । এবার তাই তৈরি করা হয়েছে CCW WB । এই উইংয়ে কাজের জন্য পুলিশের বিশেষ টিম তৎপর থাকবে ২৪ ঘন্টা ।

হাওড়ায় সম্প্রতি ঘটে যাওয়া একটি সাইবার ক্রাইমের কিনারা করে শনিবার সাংবাদিক সম্মেলন করেন ডি আই জি সাইবার ক্রাইম, অঞ্জলি সিং । হাওড়ার শিবপুর পুলিশ লাইনে এদিন তিনি জানান, সাইবার জালিয়াতদের ফাঁদে পড়েছেন বুঝতে পারলেই ১৯৩০ নম্বরে ফোন করুন । রাজ্য সাইবার সেল উইংয়ের অফিসারেরা সঙ্গে সঙ্গে ব্যাংকে যোগাযোগ করে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবেন । এতে অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারবে না জালিয়াতরা । এমনকি তদন্ত খুব দ্রুত চালু হয়ে গিয়ে অপরাধীদের ধরা সম্ভব হবে । এতে সাফল্যও মিলছে ।

গত ফেব্রুয়ারি মাসে চ্যাটার্জিহাট থানার এক বাসিন্দার ৩৩,০৩,৭৮৬ টাকা ব্যাংক থেকে তুলে নেয় সাইবার জালিয়াতরা । এই কেসে সাফল্য মিলেছে বলে জানা গিয়েছে । হাওড়া সাইবার ক্রাইম বিভাগরাজ্য সাইবার সেল উইং যৌথভাবে তদন্ত করে দু’জন অপরাধীকে গ্রেফতার করেছে ।

গতকাল নিউটাউনের একটি আবাসন থেকে দু’জনকে গ্রেফতার করা হয় । ধৃতরা হল উড়িষ্যার দুই বাসিন্দা সুশীল কুমার জানা এবং প্রণব প্রকাশ ভূঁই । তাঁদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি আই ফোন সহ পাঁচটি মোবাইল ফোন,১৩ টি ডেবিট কার্ড, মোবাইলের ৩৮ টি সিম কার্ড, ০৩,১৭,০০০ টাকা ও দু’টি চারচাকা গাড়ি । আজ দু’জনকে হাওড়া আদালতে পেশ করা হয় । নিজেদের হেফাজতে নিয়ে এই তদন্তের আরও অগ্রগতি হবে বলে মনে করছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube