আজ, শনিবার রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের গণনা রয়েছে । সকাল আটটা থেকে শুরু হয়ে গিয়েছে ১৩ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা । এর মধ্যে পশ্চিমবঙ্গের চার কেন্দ্রের উপনির্বাচন রয়েছে । ভোট গণনা শুরু হয়েছে বাগদা, মানিকতলা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জের ।
কলকাতার মানিকতলা বিধানসভা উপ-নির্বাচনের জন্য গণনাকেন্দ্র করা হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে । এই উপলক্ষ্যে কলকাতা পুলিশের তরফ থেকে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে । মোট ৩টি কাউন্টিং হলে ২০ রাউন্ডের গণনা হবে । ইতিমধ্যেই পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়ে গিয়েছে । গণনাকেন্দ্রে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে, তাঁর কন্যা শ্রেয়া পাণ্ডে এবং চিফ ইলেকশন এজেন্ট অনিন্দ্য কিশোর রাউত ।
এরই মধ্যে ভোট গণনা শুরু হয়েছে বাগদা, মানিকতলা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জের । প্রথমে শুরু হবে পোস্টাল ব্যালটের ভোট গণনা । এই চার কেন্দ্রে মোট পোস্টাল ব্যালটে ভোটের সংখ্যা দেখে নিন এক নজরেঃ
- রায়গঞ্জ: ২২৬
- বাগদা: ২৭৫
- রানাঘাট দক্ষিণ: ২২৬
- মানিকতলা: ২৫৩
পোস্টাল ব্যালটের ভোট গণনা শেষ হলে শুরু হয় ইভিএম-এর ভোট গণনা । কমিশন সূত্রে খবর, সকাল ১০ থেকে ১১ টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে চিত্র । তৃণমূল চার আসনেই নিজের থাবা বসাবে নাকি অন্তত এক আসনে হলেও নিজেদের ছাপ রাখতে পারবে বিজেপি । রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বাগদা, মানিকতলা, রায়গঞ্জের মত আসনে তৃণমূলের জয়লাভের সম্ভাবনা বেশি তবে রানাঘাট দক্ষিণ আসনে তৃণমূল বিজেপির খানিকটা লড়াই চোখে পড়তে পারে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

