সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সোহিনী-শোভন

।। সুস্মিতা সিং ।।

টলিউডে বিয়ের হাওয়া। চলতি বছরে কাঞ্চন-শ্রীময়ী, আদৃত-কৌশাম্বী- একের পর এক তারকা জুটি গাঁটছড়া বেঁধেছেন। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার ও সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৫ই জুলাই সাতপাকে বাঁধা পড়বেন সোহিনী-শোভন।

সূত্রের খবর, বিয়ের আগের দিন, ১৪ জুলাই ব্যাচেলার্স পার্টির কথা শোনা যাচ্ছে। পর দিন সকালে কিছু অনুষ্ঠান আছে। তারপর রেজিস্ট্রি ম্যারেজ। আইনি মতেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের উপস্থিতিতে বিয়ে সারবেন তাঁরা। বিয়ের আসর বসবে শহর থেকে কিছুটা দূরে এক ফার্ম হাউজে। আরও জানা যাচ্ছে, যেহেতু পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়েই বিয়ে সারছেন এই জুটি তাই চলতি বছরের শীতে ইন্ডাস্ট্রির সকলের জন‍্য একটি পার্টি আয়োজন করবেন সোহিনী-শোভন।

সোহিনী বরাবরই শাড়ি পরতে স্বচ্ছন্দ্য। তাই বিয়েতেও বাঙালিয়ানা বজায় রেখে লাল বেনারসিই পড়বেন সোহিনী। অন্যদিকে শোভন পরতে পারেন ধুতি-কুর্তা। সূত্রের খবর, বিয়ের মেনুতেও থাকবে বাঙালিয়ানা। সব মিলিয়ে নিজেদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নতুন জীবন শুরু করতে চলেছেন সোহিনী-শোভন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube