অমিতাভের প্রতিবেশী হলেন কৃতী, কয়েক কোটি টাকায় আলিবাগে সম্পত্তি কিনলেন অভিনেত্রী

।। পম্পি রায় ।।

আলিবাগের সামনেই চোখ ধাঁধানো সমুদ্র সৈকত। মুম্বইয়ের এই জায়গা এখন সেলিব্রিটিদের কাছে হটস্পট হয়ে উঠেছে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং-এর পর এবার অভিনেত্রী কৃতি স্যাননও সৈকত শহরে সম্পত্তি কিনে ফেললেন। ‘তেরি বাতোঁ মে অ্যাসা উলঝা জিয়া’ খ্যাত অভিনেত্রী কয়েক বছর ধরেই তাঁর রিয়েল এস্টেট পোর্টফোলিও বাড়িয়ে চলেছেন। এবার আলিবাগে ২০০০ বর্গফুটের সম্পত্তি কিনলেন কৃতি।

এবিষয়ে বলতে গিয়ে অভিনেত্রী কৃতি স্যানন জানান, “আমি এখন আলিবাগ-এর একজন গর্বিত এবং সুখী বাড়ির মালিক। অনেকদিন ধরেই আমার আলিবাগের দিকে নজর ছিল। আলিবাগে একটি সম্পত্তি কেনার ইচ্ছে ছিল, সেই স্বপপূরণ করতে পেরে খুশি। আমি যা খুঁজছিলাম তা সম্পর্কে বেশ পরিষ্কার ছিলাম – শান্তি, ব্যক্তিগত পরিসর এবং একটি দুর্দান্ত বিনিয়োগ। এমনকি আমার বাবাও এই বিনিয়োগে মুগ্ধ হয়েছেন। মান্ডওয়া জেটি থেকে ২০ মিনিটেরও কম দূরত্বে এই নতুন বাড়ি। আলিবাগে বিনিয়োগের জন্য এর থেকে আর ভালো সময় হতে পারে না।” জানা গিয়েছে, ২ কোটি টাকা দিয়ে এই বিলাসবহুল সম্পত্তি কিনেছেন কৃতি স্যানন।

কৃতি এখন অমিতাভ বচ্চনের প্রতিবেশী। এপ্রিল মাসে একই প্রকল্পে বিনিয়োগ করেছিলেন প্রবীণ অভিনেতা। একই পাড়ায় তিনি ১০০০০ বর্গফুট জমি কিনেছেন। কৃতি, আলিবাগে বিনিয়োগ করার আগে ব্যাঙ্গালোরে একটি বাণিজ্যিক জায়গা এবং গোয়াতে একটি ভিলায় বিনিয়োগ করেছেন। শুধু অমিতাভ বচ্চন এবং কৃতি স্যাননই নয়, শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খান আলিবাগে একটি হলিডে হোমের মালিক, যা ২০,০০০ বর্গ মিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। সপ্তাহান্তে দারুণ সময় এবং অন্তরঙ্গ পার্টিগুলির জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে এই হলিডে হোমে। এছাড়া তাঁদের মেয়ে সুহানা অভিনয়ে আত্মপ্রকাশ করার আগে আলিবাগে ১.৫ একর জুড়ে একটি কৃষিজমি কিনেছিলেন, যা কিনতে ১২.৯১ কোটি টাকা খরচ হয়েছিল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube