অগাস্টে আসছ ইন্দ্রনীল-মৌয়ের ‘নন্দিনী’

নিউজটাইম ওয়েবডেস্ক :

দেবরাজ বন্দ্যোপাধ্যায়

নন্দিনী’ সিনেমার কাজ শুরু হয়েছিল পাঁচ বছর আগে । তখন বাংলাদেশের অভিনেত্রী নাজিরা মৌ এবং বলিউড ও টলিউডের দাপুটে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে একটি সিনেমা বানিয়েছেন বাংলাদেশের পরিচালক সোয়াইবুর রহমান রাসেল ।

‘নন্দিনী’ নামের সেই সিনেমার শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ প্রায় শেষ । পরিচালক রাসেল বলেছেন ‘নন্দিনী’ মুক্তি পাবে অগাস্টের ২ তারিখে । জানা গেছে পরিতোষ বাড়ৈয়ের ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে এই সিনেমা তৈরি করেছেন রাসেল । তিনি বলেন, নিয়তির কাছে বারবার পরাজিত হয়েও হার না মানা এক সংগ্রামী নারীর গল্প বলবে ‘নন্দিনী‘ ।

রাসেল আরও বলেন, নন্দিনীর চরিত্রে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী মৌকে । আর ইন্দ্রনীল হয়েছেন পলাশ, যিনি একজন সাংবাদিক । নানা চড়াই-উৎরাই পেরিয়ে ‘নন্দিনী’ ছবির মুক্তির প্রস্তুতি চলছে বলে জানান রাসেল । তিনি বলেন, “২০১৯ সালের শেষ দিকে শুরু হয় নন্দিনী সিনেমার শুটিং । কিছুদিন শুটিং হওয়ার পর, বিশ্ব জুড়ে থাবা বসায় মহামারী কোভিড । তার জন্য তাঁকে প্রায় দেড় বছর বসে থাকতে হয়েছে সিনেমাটি নিয়ে । তারপর অনেক সমস্যার মুখোমুখি হতে হয় । শেষ কয়েকবছরের প্রচেষ্টায়, ছবির যাবতীয় কাজ শেষ করে এবার সিনেমাটি মুক্তির দোরগোড়ায় । সেন্সর ছাড়পত্র অনেক আগেই পেয়ে গিয়েছোন পরিচালক । এবার পেলেন মুক্তির তারিখ, জানিয়েছেন পরিচালক । রাসেল নাটক ও টেলিফিল্ম দিয়ে পরিচালকের পরিচিতি পেলেও, ‘নন্দিনী’ তার প্রথম সিনেমা ।

তিনি বলেন, ‘নরক নন্দিনী’ উপন্যাস পড়ার পর মনে হল, এই গল্পটি নিয়ে সুন্দর একটি সিনেমা তৈরি করা যেতে পারে । তারপর প্রস্তুতি নিয়েই ছবি তৈরিরকাজে হাত দেওয়া । দীর্ঘ সময় কেটে গেলেও, ছবিটা যে অবশেষে মুক্তি পাচ্ছে, এটাই একজন পরিচালকের কাছে ভালো লাগার কারণ । শিল্পীরা যথেষ্ট ভালো ছিলেন । তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও তাঁর খুব ভালো ছিল বলে জানান রাসেল । এই সিনেমায় পাঁচটি গান শোনা যাবে । জাহিদ আকবর ও পরিতোষ বাড়ৈয়ের কথায় গানগুলি গেয়েছেন ইমরান মাহমুদুল, নাজমুন মুনিরা ন্যান্সি, কোনাল, সালমা আক্তার, কাজী শুভ এবং স্বরলিপি দোলা ।

ইন্দ্রনীল ও মৌ ছাড়া এই সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহর । রিলিজকে সামনে রেখে,খুব শিগগিরই ‘নন্দিনী’ সিনেমার পোস্টার, টিজার ও ট্রেইলার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রাসেল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube