সোহমকাণ্ডে টেকনোসিটি থানার আইসিকে শোকজ

সোহমকাণ্ডে শোকজ করা হল টেকনোসিটি থানার আইসিকে। কয়েক সপ্তাহ আগে নিউটাউনের এক রেস্তোরাঁর মালিকের সঙ্গে হাতাহাতির অভিযোগ ওঠে তৃণমূলের তারকা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। এই ঘটনার জল গড়িয়েছে হাইকোর্টেও। বিচারপতি অমৃতা সিনহার রোষের মুখে পড়তে হয় পুলিশকে। উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য।

কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেখানেই জানানো হয়, ঘটনার সময়ের সিসিটিভিতে কোনও ফুটেজ রেকর্ডিং হয়নি। পুলিশের কাছে সেই ঘটনার কোনও রেকর্ডিং নেই। এমনকি সিসিটিভি কাজ করলেও ঘটনার কয়েকদিন আগে থেকেই নাকি কোনও ফুটেজ রেকর্ডিং হচ্ছিল না, এমনটাই জানানো হয় আদালতে।

বিচারপতি সিনহার ভর্ৎসনার মুখে পড়তে হয় বিধাননগর পুলিশ কমিশনারেট। বিধাননগরের গোয়েন্দা বিভাগকে নতুন করে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেয় আদালত। এরপর বিধাননগর টেকনোসিটি থানার আইসি সোমনাথ ভট্টাচার্যকে শোকজ করা হয় বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে। আগামী ৩১ জুলাই হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানির হবে বলে জানা গিয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube