ইডি-র মামলায় সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন কেজরিওয়ালের!

।। সানন্দা বসু ।।

ইডির মামলায় সুপ্রিম কোর্টের রায়ে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে এখনই জেলমুক্তি নয় আপ-সুপ্রিমোর। জানা গিয়েছে, ইডির মামলায় স্বস্তি পেলেও, এখনও রয়েছে সিবিআইয়ের মামলা। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে এই রায়দান হয়েছে। আবগারি দুর্নীতি মামালয় ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে জামিনে আবেদন জানিয়ে ছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো।

অন্তর্বর্তী জামিন পেলেই এখনই তিহাড় জেল থেকে মুক্তি পাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী। শীর্ষ আদালতের কথায়, গত ৯০ দিন ধরে জিজ্ঞাসাবাদ চলছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কেজরিওয়াল তাঁর ভূমিকা পালন করে যাবেন কিনা তা তাঁর উপরই নির্ভর করছে। তবে সুপ্রিম কোর্ট ইডির মামলায় অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলেও এখনই জেলমুক্তি হচ্ছে না কেজরিওয়ালের। কারণ ইতিমধ্য়েই তিনি আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন। সেই মামলায় এখনও জেল হেফাজতেই রয়েছেন তিনি।

ED-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ করা মামলাকে আদালত শুক্রবার বৃহত্তর বেঞ্চে পাঠিয়েছে। ২৫ জুন, আবগারি দুর্নীতি মামলায় দুর্নীতি প্রতিরোধ আইনে সিবিআই কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল। এখন ইডি-র গ্রেফতারের বিরুদ্ধে দায়ের করা আবেদনে অন্তর্বর্তী জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এমন পরিস্থিতিতে জেল থেকে বেরিয়ে আসতে চাইলে সিবিআই গ্রেফতারের বিরুদ্ধেও আদালতের ক্লিনচিট পেতে হবে তাঁকে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube