মুসলিম মহিলাদেরও খোরপোশ প্রাপ্য, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট!

নিউজটাইম ওয়েবডেস্ক : সানন্দা বসু

বিবাহবিচ্ছিন্না মুসলিম মহিলাদেরও খোরপোশ প্রাপ্য, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট । মহিলারাও খোরপোশ পাওয়ার যোগ্য ৷ বুধবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

তেলেঙ্গানা হাইকোর্টের একটি রায় বহাল রেখে শীর্ষ আদালত বলেছে, সিআরপিসি-র ১২৫ ধারা অনুযায়ী, সব ধর্মের বিবাহবিচ্ছিন্না মহিলাই খোরপোশ দাবি করতে পারেন তাঁর স্বামীর থেকে ৷ বুধবার বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্-র বেঞ্চ এই নির্দেশ দিল ।

শাহো বানো মামলায় স্ত্রীকে খোরপোশ দেওয়ার নির্দেশের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি, যাঁকে তেলঙ্গানা হাইকোর্ট অন্তর্বর্তীকালীন খোরপোশ হিসেবে স্ত্রীকে মাসে ১০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছিল । সেই নিয়ে শুনানিতেই আজ মুসলিম মহিলাদের খোরপোষের অধিকারে আইনি সিলমোহর পড়ল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube