রাতের কলকাতায় বেপরোয়া গতি, আহতের তালিকায় পুলিশকর্মীরাও!

কলকাতার রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর জেরে ঘটল বিপত্তি । বুধবার রাতের এই ঘটনায় জানা যায় গাড়িটি পরপর ধাক্কা মারতে থাকে পুলিশ সহ পথচারীদেরকে । এই ঘটনায় আহত হন ৫ জন ব্যক্তি ।

রাতের কলকাতায় গাড়ির ধাক্কায় আহত হন ৫ জন । জানা যাচ্ছে, এই ঘটনায় ২ জন পুলিশ কর্মী সহ ৩ জন পথচারী আহত হন । এদিনের ঘটনায় আটক করা হয় গাড়ির চালক ও আরোহীকে । শেক্সপিয়ার সরনির থানায় ট্রাফিক পুলিশের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় তাঁদের ।

সূত্রের দাবি, এদিন অ্যালেন পার্কের সামনের সিগন্যাল ভেঙে চলে যায় গাড়িটি । সিগন্যাল ভাঙায় ক্যামাক স্ট্রিটে আটকানোর চেষ্টা করা হয় সেটিকে । তবে পুলিশ তাতে ব্যর্থ হয় । পরবর্তীতে বরদান মার্কেটে ফের আটকানোর চেষ্টা করা হয় । জানা যায়, সার্জেন্ট ও হোমগার্ডকে ধাক্কা মারে গাড়িটি ।

ফুটপাথে উঠে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে চালক । এরপরই ফুটপাথে উঠে ৩ পথচারীকে ধাক্কা মারে সেটি । তবে বিপরীত লেনে গিয়ে আটকে যায় গাড়িটি । এহেন ঘটনায় চালককে ধরে বেধড়ক মারধর শুরু করেন উত্তেজিত জনতা । এরপর চালক ও গাড়ির আরোহীকে আটক করে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube