শাকিরার গানে মাতবে কোপার মঞ্চ

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

রবিবার কোপা আমেরিকার মেগা ফাইনাল । ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি কলম্বিয়া । আমরা এই জমজমাট লাতিন ফুটবল যুদ্ধ দেখতে পাব সোমবার, ভোর সাড়ে পাঁচটা থেকে । আর এই মেগা ফাইনালে হাফ টাইমে মঞ্চ মাতাবেন পপ স্টার শাকিরা ।

এই প্রথম কোপা আমেরিকার মঞ্চে দর্শকদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন কলম্বিয়ান পপ তারকা । তার জন্য এমন একটি ম্যাচ তিনি পেয়েছেন, যেদিন চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে তাঁর নিজের দেশ । কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ দেখতে সেদিন প্রায় ৫৪ হাজার দর্শক হাজির থাকবেন হার্ড রক স্টেডিয়ামে ।

সংবাদ সংস্থা লিখছে, ফাইনাল ম্যাচের হাফ টাইমে শাকিরার পারফর্ম করার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে লাতিন আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল । সংস্থার সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ বলেন, ‘শাকিরা একজন অসাধারণ দক্ষিণ আমেরিকান পপ তারকা । তিনি তাঁর গানের জাদুতে সমগ্র বিশ্বকে মুগ্ধ করে রাখেন । তাঁর গানগুলি বিশ্বের প্রতিটি প্রান্তে গাওয়া হয় । তাঁর গান দেশের সীমান্ত অতিক্রম করে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে । তাঁরা উপভোগ করেন । আমরা নিশ্চিত যে কোপা আমেরিকা ২০২৪-এ শাকিরার পারফরম্যান্স, খেলাধুলার মাধ্যমে সুস্থ এবং ঐক্যের বার্তাকে প্রতিফলিত করবে’ ।

২০১০ সালের ফিফা ফুটবল বিশ্বকাপে তাঁর গাওয়া থিম সং ‘ওয়াকা ওয়াকা’ রীতিমত আলোড়ন সৃষ্টি করেছিল । তারকার গাওয়া সেই গানের ৮ কোটিরও বেশি রেকর্ড বিক্রি হয়েছে বিশ্বজুড়ে । যার মধ্যে ‘হিপস ডোন্ট লাই’র মত হিট অ্যালবামও ছিল । শাকিরা ইতিমধ্যেই সুপার বোল এবং তিনটি ফুটবল বিশ্বকাপে পারফর্ম করেছেন । গত মার্চ মাসে তাঁর দ্বাদশ স্টুডিও অ্যালবাম ‘উইমেন নো লংগার ক্রাই’ প্রকাশ পেয়েছে । যেটিও সুপারহিট ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube