নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনায় ফন ডাইক

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

ইউরোর সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়ার পর ক্লাব ও জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা সংশয়ে নেদারল্যান্ডসের এই অভিজ্ঞ ডিফেন্ডার ।ইংল্যান্ডের শেষ মুহূর্তের গোলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল থেকে বিদায়ের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক । এই হতাশা থেকে বের হতে পারলেই নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাববেন বলে জানিয়েছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার ।

গত সোমবার ৩৩ বছর পূর্ণ হয়েছে ফন ডাইকের । ৯ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে এখনও কোন খেতাব জিততে পারেননি তিনি । এবার সেই না পাওয়াকে পূর্ণতা দেওয়ার আশায় ছিলেন তিনি । কিন্তু পারেনি তার দল । ডর্টমুন্ডে বুধবার রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয়ে, ফন ডাইক ও ডাচদের স্বপ্ন ভেঙে যায় । দুই বছর পর ঘরের মাঠে পরের বিশ্বকাপ । চার বছর পর ইউরো কাপ । ততদিন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন কি না, সেটা নিয়ে গুরুত্ব দিয়ে ভাববেন নেদারল্যান্ডসের হয়ে ৭৪ ম্যাচ খেলা ফন ডাইক ।

লিভারপুলের সঙ্গেও ফন ডাইকের চুক্তি কেবল আগামী মৌসুম পর্যন্ত । বছরের শুরুর দিকে দলটির প্রাক্তন কোচ ইয়ুর্গেন ক্লপ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আগাম ঘোষণা করার সময়ই ইংলিশ ক্লাবটি ছাড়ার চিন্তা করতে শুরু করেন তিনি । পরে অবশ্য আরও একটি মরসুম ইপিএল-এর ক্লাবটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি । ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও কিছুদিনের মধ্যে ভাবনা চিনতা করবে বলে ইংল্যান্ড ম্যাচ শেষে জানান ফন ডাইক ।

তিনি বলেন, “এই মুহূর্তে নিজের ভবিষ্যৎ নিয়ে আমার বিন্দুমাত্র ধারণা নেই । ক্লাব পর্যায়ে এবং আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড় হিসেবে আমি কী চাই, তা নিয়ে এবার.আমি ভাবব । পরে আমরা এসব নিয়ে কথা বলব, প্রথমে এই হারের ধাক্কা কাটিয়ে উঠতে হবে” ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube