নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়
গ্রুপ পর্বে দাপটের সঙ্গে তিন ম্যাচে জয়ের পর কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলকে মূল ম্যাচে হারাতে পারেনি উরুগুয়ে । টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নিজেদের পক্ষে আনে তারা । কিন্তু শেষ চারের বাধা আর টপকাতে পারেনি মার্সেলো বিয়েলসার দল । টুর্নামেন্ট থেকে বিদায়ের পর ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিলেন উরুগুয়ে কোচ । কোপা আমেরিকার শুরু থেকেই এবার দারুণ ছন্দে ছিল উরুগুয়ে । গ্রুপের তিন ম্যাচে অন্য সবার চেয়ে বেশি গোল করে তারা । কিন্তু নকআউট থেকেই যেন বদলে যায় ছবি । দুই ম্যাচের একটিতেও নির্ধারিত সময়ে প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি দারউইন নুনেস, মাক্সিমিলিয়ানো আরাউহোরা । সব শেষে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে, সেমি-ফাইনালেই থেমে যায় উরুগুয়ের এবারের কোপা আমেরিকা অভিযান । ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা দলটি মোট ১১টি শট নিলেও, ২টির বেশি শট লক্ষ্যে রাখতে পারেনি । পোস্টে লেগে ফিরে আসে পরিবর্ত হিসেবে মাঠে নামা লুইস সুয়ারেসের শট । প্রথম হাফে হেফারসন লের্মার করা গোলের লিড ধরে রেখে ফাইনালে পৌঁছে যায় কলম্বিয়া । ম্যাচ শেষে আক্ষেপের শেষ ছিল না কোচ বিয়েলসার । সংবাদ সম্মেলনে তিনি বারবারই বলেন, শক্তি-সামর্থ্যের বিচারে ম্যাচটি জেতা উচিত ছিল উরুগুয়ের । ‘দুই দলের প্রতিটি খেলোয়াড়ের প্রতিভার বিচার করলে, এই ম্যাচ জেতার সুবিধাজনক অবস্থায় ছিল কলম্বিয়া’ ,বলেন বিয়েলসার । ‘আমি যে দলের কোচ, আমার মতে, মুখোমুখি লড়াইয়ে প্রতিপক্ষের চেয়ে প্রতিভায় এই দল অনেক এগিয়ে ছিল । দুই দলের ফর্মেশন দেখার পর আমি মনে করেছিলাম আমরা হয়ত জিততে পারব । কিন্তু আমরা পার্থক্য গড়ে দিতে পারিনি’, বলেন উরুগুয়ের কোচ । তাই তুলনামূলক শক্তিশালী দল নিয়েও জিততে না পারার দায় নিজের কাঁধেই তুলে নেন বিয়েলসার । তিনি বলেন, ‘প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকার ক্ষমতা সম্পন্ন ফুটবলার থাকার পরেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমিই দায়ী’ । ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখেন কলম্বিয়ার ডিফেন্ডার দানিয়েল মুনিয়োস । বাকি সময়ে প্রতিপক্ষের একজন কম থাকার কোনও সুযোগই নিতে পারেনি উরুগুয়ে । দশ জন কম নিয়েও লিড ধরে রাখা ও ম্যাচ জিতে বের হওয়ার কৃতিত্ব দেখানোয় তাই কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ নেস্তর লরেন্সোর প্রশংসা করেন বিয়েলসা ।তিনি বলেন, ‘একজন বেশি থাকার সুবিধাটা আমরা নিতে পারিনি । আর যখন তুলনামূলক কম প্রতিভা নিয়ে একটি দল জিতে যায়, তখন যথাযথ ভাবেই যিনি দুর্বল দলের কোচিং করাচ্ছেন, তিনি দেখান যে শক্তিশালী দলের কোচের চেয়ে তিনি এগিয়ে’ । উরুগুয়ে কোচের মতে, মুনিয়োসের লাল কার্ডের পর ম্যাচের চিত্র পুরোপুরি বদলে গিয়েছিল। ‘প্রথমার্ধে আমরা যদিও বল দখলের লড়াইয়ে দাপট দেখাতে পারিনি, তবু দুই দল প্রায় সমান সমান ছিল । আমাদের তখনই পার্থক্য গড়ে দেওয়া উচিত ছিল । দ্বিতীয়ার্ধে কলম্বিয়ার একজন কমে যাওয়ার পর ম্যাচটি পুরোপুরি বদলে যায়’ । তাঁর অভিযোগ, ‘খেলা বারবার শুরু আর বন্ধ হচ্ছিল । আমাদের আরও সুযোগ তৈরি করে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করা উচিত ছিল । শেষ দিকে তারা গোল করতে পারত কারণ তাদের পরিষ্কার সুযোগ ছিল । তবে আমরা সম্ভাব্য সব উপায়ে সব কিছু চেষ্টা করেছি’ , বলেন উরুগুয়ের কোচ ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

