অ্যাডভান্টেজ মোহনবাগান!

আনোয়ার তুমি কার? এই ইস্যুতে বৃহস্পতিবারের চমককেও ছাপিয়ে গেল শুক্রবারের চমক । নাটক তুঙ্গে । বৃহস্পতিবার ছিল অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল । শুক্রবার অ্যাডভান্টেজ মোহনবাগান ।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জানিয়ে দিল, লোন ট্রান্সফারে কোনও ফুটবলারকে এক বছরের বেশি নেওয়া যাবে না, ফিফার এই নিয়ম ভারতে প্রয়োগ করা হবে ২০২৫ থেকে । এখানেই শেষ নয় । ফেডারেশন সেন্ট্রাল রেজিস্ট্রেশনের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে আনোয়ারকে মোহনবাগানের ফুটবলার হিসাবে দেখানো হয়েছে । এরপরই কলকাতা লিগের জন্য আনোয়ারকে রেজিস্টড়েশন করিয়ে নেয় সবুজ মেরুন এবং ১৯ তারিখে অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে । মোহনবাগান মরিয়া কলকাতা লিগেই আনোয়ারকে সবুজ মেরুন জার্সিতেই নামিয়ে দিয়ে যুদ্ধটা জিতে নেওয়া ।

এখন প্রশ্ন, ইস্টবেঙ্গলের অবস্থান কী? লালহলুদ শিবিরের যুক্তি, ফিফা ২০২২-এই জানিয়ে দিয়েছিল, তিন বছরের মধ্যে নতুন নিয়ম ঘরোয়া ফুটবলেও চালু করতে হবে । তা সত্ত্বেও ২০২৩-এ আনোয়ারকে চার বছরের জন্য লোন ট্রান্সফারে সই করিয়ে মোহনবাগান অন্যায় করেছিল । দ্বিতীয় যুক্তি, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে মোহনবাগানের সঙ্গে পার্মানেন্ট কন্ট্র্যাক্টে যেতে চেয়ে বারবার আবেদন করেছে, কিন্তু মোহনবাগান সেটা চায় না, তাই বাধ্য হয়ে প্লেয়ারস স্ট্যাটাস কমিটিতে গিয়েছেন আনোয়ার । পাশাপাশি তলেতলে ঘুঁটি সাজাচ্ছে ইস্টবেঙ্গল ।

কেন এই পরিস্থিতি তৈরি হল? কেন এই জটিলতা? স্বয়ং আনোয়ার কী চাইছেন? তিনি একদিকে মোহনবাগানকে বারবার মেইল করে জানাচ্ছেন মোহনবাগানেই থাকতে চান । তবে পার্মানেন্ট কন্ট্রাক্ট চান তিনি । আবার ইস্টবেঙ্গলে সই করে দিয়েছেন । এর সঙ্গে আবার ফেড্রেশনের প্লেয়ারস স্ট্যাটাস কমিটিতে চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি অন্য ক্লাবে খেলতে চান । মোহনবাগান যেন রিলিজ করে দেয় । পরিস্থিতি বেশ জটিল  । নাটক এভাবে চললে আনোয়ারের সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু আছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube