নিউজটাইম ওয়েবডেস্ক : তিন মাসের জন্য ইএমআাই দিতে না হলেও সেই মেয়াদকালের জন্য সুদ দিতে হবে গ্রাহকদের। এই অদ্ভুত সিদ্ধান্তের জন্য কেন্দ্রকে বিঁধল কংগ্রেস। কেন ই এম আইয়ের উপর ইন্টারেস্ট সাবভেনশন করা হচ্ছে না, সেই প্রশ্ন করলেন কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি সোনিয়া গান্ধী। এর ফলে ইএমআই-এর ওপর রিলিফের প্রাসঙ্গিকতা চলে যাচ্ছে বলে মনে করেন কংগ্রেস নেত্রী।
একই সঙ্গে সাধারণ মানুষের চাকরি হারানো , গ্যাস, ডিজেল, পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছে সনিয়া। এদিন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পরেই এই বক্তব্য পেশ করা হয় দলের তরফ থেকে। লকডাউন প্রয়োজনীয় হলেও সরকার অপ্রস্তুত ছিল সেটি মোকাবিলা করার জন্য, বলে অভিযোগ সোনিয়ার। সরকারকে একটি কমন মিনিমাম রিলিফ প্রোগ্রাম পেশ করতে দাবি করেছেন তিনি। একই সঙ্গে দেশের স্বাস্থ্যকর্মীদের জন্য কী কী পরিষেবা আছে, তার সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে বলেছে কংগ্রেস। দেশের গরীব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কংগ্রেস কর্মীদের বলা হয়েছে। নিজামুদ্দিন প্রসঙ্গ কংগ্রেসের বক্তব্য যে ভাইরাস জাতি, ধর্ম, জাত, রাজনৈতির আদর্শ দেখে না। যাদের করোনা হওয়ার সম্ভাবনা আছে, তাদের খেয়াল রাখার আর্জি জানিয়েছে প্রধান বিরোধী দল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

