থাকছেনা ফেল, অষ্টম শ্রেণি পর্যন্ত সবাইকে পাশ করানোর সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সবাইকেই পাশ করাতে হবে। সিবিএসই বোর্ডের দেখানো পথে হেঁটেই এবার এমন সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কাউকেই আটকানো যাবেনা, সকলকেই পরবর্তী শ্রেণিকে উত্তীর্ণ করে দেওয়া হবে।  

করোনার জেরে আতঙ্কে গোটা দেশ। সংক্রমণ ঠেকাতে ১৫ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসাথে ঝুঁকি কম করতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দেশের প্রশাসন। এই সিদ্ধান্ত রাজ্যগুলিতেও তাগু হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ১৫ এপ্রিল পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করেছিলেন। পিছিয়ে দেওয়া হয়েছিল উচ্চমাধ্যমিকের পরীক্ষা সহ মাধ্যমিক পরীক্ষার ফলঘোষণা। 

এবিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “শিক্ষা দফতরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত যে যেখানে আছে, তাঁদের সকলকে তাদের পাস করানো হবে এবং পরের ক্লাসে তাঁদের উত্তীর্ণ করে দেওয়া হবে। প্রোমোশন দেওয়া হবে। কাউকে ফেল করানো হবে না। কাউকে আটকে রাখা হবে না। এব্যাপারে কোনও অন্যথা হবে না।”

একিসাথে এদিন নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য এক বিশেষ কর্মসূচির কথা ঘোযনা করেন শিক্ষামন্ত্রী। তাঁর কথায়, ইমেল ও ওয়েবসাইটের মতো প্রযুক্তির মাধ্য়মে তাঁদের পড়াশোনা যাতে চালিয়ে নিয়ে যাওয়া যায় সেবিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। একইসাথে দূরদর্শনের মাধ্যমেও তিনি পড়ুয়াদের শিক্ষা দেওয়ার কথা এদিন জানান। তবে মুখ্যমন্ত্রী অনুমোদন না পাওয়া পর্যন্ত প্রযুক্তির মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি চালু হবেনা বলেও জানান পার্থ চট্টোপাধ্যায়। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube