নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লির নিজামউদ্দিনের ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছিলেন প্রায় ২,৫০০ মানুষ। তাঁরা ছাড়াও এবার তাঁদের সংস্পর্শে আসার দরুন করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে প্রায় ৯০০০ মানুষের। পাশাপাশি আশঙ্কা করা হচ্ছে এই আক্রান্তদের মধ্যে ৭০০০-এর বেশি মানুষই ভারতীয়। এবং বিদেশিদের সংখ্যাটা অনেকাংশেই কম রয়েছে। কিন্তু এই বিপুল সংখ্যক মানুষকে কিভাবে চিহ্নিত করা যাবে এবং কীভাবে তাঁদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হবে। তা নিয়েই এখন চিন্তায় কপালে ভাঁজ পড়েছে দেশের সরকারের।
নিজামউদ্দিনে তবলিঘি ১৩-১৫ মার্চ ধর্ম সম্মেলনের জেরে দেশ-বিদেশের থেকে মানুষ যোগদান করেছিলেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকেও এসেছিলেন অতিথিরা। কিন্তু সমাবেশ শেষ হওয়ার পরেই দেশের বিভিন্ন প্রান্ত ছড়েয়ে পড়েন সকলে। তাঁদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই নিজামউদ্দিন মরকজ ভবনে থাকা ২,৩৬১ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। অন্যদিকে দিনকয়েক আগেই এক সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানান, ওই জমায়েতে থাকা ৪৪১ জনের শরীরে করোনার প্রথমিক লক্ষণ রয়েছে। ইতিমধ্যেই ওই ধর্ম সম্মেলনে উপস্থিত থাকা শ্রীনগরের এক ধর্মগুরু সহ তেলেঙ্গানার ৬ জনের মৃত্য হয়েছে। নিজামউদ্দিনে সভা শেষ হওয়ার পর সেখান থেকে অনেকেই ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছে। তাই সেই দিনগুলিতে যাঁরা তাঁদের সাথে ট্রেনে যাত্রা করেছেন তাঁদেরকেও একেবারে ঝুঁকিমুক্ত বলা চলেনা। নবান্নের তরফে জানানো হয়েছে, নিজামুদ্দিন থেকে যারা এরাজ্যে ফিরেছেন তাঁদের চিহ্নিত করার কাজ চলছে। তাঁদের সকলকেই পরীক্ষা করে কোয়ারেন্টাইনে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

