ওএমআর হদিশ পেতে ফের অভিযানে সিবিআই

নিউজটাইম ওয়েবডেস্ক : স্নেহা চক্রবর্তী

মঙ্গল- বুধের পর ফের বৃহস্পতিবার । OMR-দুর্নীতিকান্ডে রীতিমতো মরিয়া সিবিআই । সেই তদন্তের হদিশ পেতে আজ ফের সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে অভিযান সিবিআইয়ের । জানা গিয়েছে, এবার ওএমআর শিট দুর্নীতি-কাণ্ডে সার্ভার সহ ইলেকট্রনিক ডিভাইস ফরেন্সিক এক্সামিনেশন জন্য পাঠাতে চলেছেন তদন্তকারীরা ।

গত মঙ্গল ও বুধ, ২ দিনে সাড়ে ১৯ ঘণ্টা তল্লাশির পর আজ ফের হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই । ইতিমধ্যেই ২টি সার্ভার বাজেয়াপ্ত করেছে CBI । সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে সাইবার বিশেষজ্ঞ, কম্পিউটার বিশেষজ্ঞদের নিয়ে চলে তল্লাশি । কেন্দ্রীয় এজেন্সির চাঞ্চল্যকর দাবি, সার্ভার ও ইলেকট্রনিক ডিভাইস থেকে বেশ কিছু ডেটা ডিলিটের আশঙ্কা রয়েছে । সেই কারণেই এগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হতে চলেছে । সেভাবেই ডেটা পুনঃউদ্ধারের জন্য চেষ্টা করা হবে বলে সিবিআই সূত্রে খবর।

OMR ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে CBI-কে অল-আউট নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা । প্রয়োজনে সরকারি বা বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার সাহায্য নিতে নির্দেশ দেন তিনি । ৭ সপ্তাহের মধ্যে CBI-কে তদন্ত-রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube