নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়
নিজের বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে তিন সন্তানকে হত্যার অভিযোগে অস্ট্রেলিয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা শুরু হল । পুলিশের দাবি, পরিবারের বাকি সদস্যদেরও হত্যার চেষ্টা করেন বছর ২৮-এর ওই ব্যক্তি । আগুনে তার পাঁচ মাসের মেয়ে, দু’ বছরের ছেলে এবং ছয় বছরের আরও একটি ছেলের মৃত্যু হয় । ওই ঘটনায় বরাতজোরে বেঁচে যাওয়াদের মধ্যে রয়েছে চার, সাত এবং এগারো বছরের তিন ছেলে এবং নয় বছরের এক মেয়ে । এছাড়াও অল্পের জন্য প্রাণে রক্ষা পান সন্তানদেরর মা । ২৮ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে তিনজনকে হত্যা, পাঁচজনকে হত্যার চেষ্টা এবং সম্পত্তি ধ্বংসের অভিযোগে মামলা দায়ের করে পুলিস । প্রচণ্ড ধোঁয়ায় ওই ব্যক্তি নিজেও গুরুতর অসুস্থ হয়ে পড়ে । তাকে পুলিসের তত্ত্বাবধানে ওয়েস্ট মেড হাসপাতালে ভর্তি করা হয়েছে । সংবাদ সংস্থার দাবি, পারিবারিক সহিংসতাকে অস্ট্রেলিয়া সরকার ‘জাতীয় সংকট’ ঘোষণা করার পরই সেদেশে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে । যাকে কেন্দ্র করে এখন অস্ট্রেলিয়াতে আতঙ্ক তৈরি হয়েছে । ঘরে আগুন দেওয়া, তিনজনকে পুড়িয়ে হত্যা করা এবং উদ্ধারকাজে বাধা দেওয়ার অভিযোগে ওই ব্যক্তিকে বৃহস্পতিবার ভার্চুয়ালি প্যারাম্যাট্টা স্থানীয় আদালতে হাজির করার কথা ছিল পুলিসের । কিন্তু আদালতের দেওয়া ভিডিও লিঙ্ক মারফত শুনানিতে সে অংশ নিতে অস্বীকার করে । পরিবর্তে, হাজির হয় তার আইনজীবী । কিন্তু কোনও জামিনের আবেদন না করায়, ৬ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি স্থগিত হয়ে যায় । প্রত্যক্ষদর্শী, পুলিশ ও জরুরি পরিষেবা বিভাগের তথ্য অনুযায়ী, রবিবার স্থানীয় সময় রাত একটা নাগাদ পশ্চিম সিডনির লালোর পার্কের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসেস এবং পুলিস । সংবাদ সংস্থা জানিয়েছে, প্রতিবেশী বেঁচে যাওয়া চার সন্তান ও তাদের মাকে উদ্ধারে পুলিসকে সাহায্য করেন । দুই এবং ছয় বছরের দুই ছেলেকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু হয় । আর পাঁচ মাসের শিশুকন্যাকে উদ্ধার করা হয় মৃত অবস্থায় । ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডিরেক্টর ড্যানিয়েল ডিপর্টি জানিয়েছেন, বেঁচে যাওয়া চার সন্তান ও তাদের মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল । ঘটনায় ওই ব্যক্তি ছাড়া আর কেউ জড়িত নন ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

