যে যে বিষয়গুলি নিয়ে পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণীর

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতিতে পিছিয়ে গেছিল সকল পরীক্ষাই। দ্বাদশ শ্রেণীর সব বিষয়ের পরীক্ষা হবে না। দেশজুড়ে শুধুমাত্র মূল ১২ টি বিষয়ের পরীক্ষা নেবে বলে সিদ্ধান্ত নিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)।

বুধবার কেন্দ্রীয় মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রী জানান, করোনার জেরে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়া হবে। যে স্কুলগুলিতে নবম ও দশম শ্রেণীর পরীক্ষা শেষ হয়নি, সেখানে পডু়য়াদের প্রজেক্ট, ক্লাস টেস্ট, টার্ম পরীক্ষা-সহ বিভিন্ন বিষয় বিবেচনা করে পরবর্তী ক্লাসে ভরতি হওয়ার ছাড়পত্র দেওয়া হবে।

তবে উত্তর-পূর্ব দিল্লির ক্ষেত্রে কিছুটা ভিন্ন নিয়ম করেছে সিবিএসই। বোর্ডের এক উচ্চপদস্থ কর্তা জানান, দেশজুড়ে ১২ টি বিষয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে। তবে সাম্প্রতিক হিংসার জন্য উত্তর-পূর্ব দিল্লিতে দশম শ্রেণীর ছ’টি বিষয় ও দ্বাদশ শ্রেণীর ১১ টি বিষয়ে পরীক্ষা হবে।

 

দেশজুড়ে পরীক্ষার বিষয়গুলি হল

১) বিজনেস স্টাডিজ ২) ভূগোল ৩) হিন্দি (ইলেক্টিভ) ৪) হিন্দি (কোর) ৫) হোম সায়েন্স ৬) সমাজবিজ্ঞান ৭) কম্পিউটার সায়েন্স (পুরনো) ৮) কম্পিউটার সায়েন্স (নতুন) ৯) ইনফরমেশন প্র্যাকটিস (পুরনো) ১০) ইনফরমেশন প্র্যাকটিস (নতুন) ১১) ইনফরমেশন টেকনোলজি ও ১২) বায়ো-টেকনোলজি।

উত্তর-পূর্ব দিল্লিতে পরীক্ষার বিষয় –

১) ইংরেজি কোর ২) অঙ্ক ৩) অর্থনীতি ৪) বায়োলজি ৫) পলিটিক্যাল সায়েন্স ৬) ইতিহাস ৭) ইংরেজি ইলেক্টিভ – এন ৮) ইংরেজি ইলেক্টিভ – সি ৯) ফিজিক্স ১০) কেমিস্ট্রি ও ১১) অ্যাকাউন্টটেন্সি।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube