নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরোর ফাইনালে ইংল্যান্ড । ২-১ গোলে ডাচদের হারালো গ্যারেথ সাউথগেটের দল । এদিন ম্যাচের শুরু থেকে নিজেদের পায় বল ধরে রেখে একটু ধীর গতিতে আক্রমণে ওঠার চেষ্টা করছিল ইংল্যান্ড ।
উল্টোদিকে শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়েছিল নেদারল্যান্ডস । তারই ফসল ৭ মিনিটে জাভি সিমন্সের গোল । মিনিট দশেকের মধ্যেই পেনাল্টি থেকে ইংল্যান্ডকে সমতায় ফেরান হ্যারি কেন ।
দ্বিতীয়ার্ধে দুই দলই রক্ষণ জমাট রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে । ৮০ মিনিটের মাথায় জোড়া পরিবর্তন করে মোক্ষম চালটা দেন সাউথগেট । হ্যারি কেন এবং ফোডেনকে তুলে নামিয়ে দেন অলি ওয়াটকিন্স ও কোল পালমারকে । আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে সুপার সাব হয়ে উঠলেন ওয়াটকিন্স ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

