করোনা টেস্টের জন্য এবার অনলাইন বুকিংয়ের ব্যবস্থা, কীভাবে করবেন জেনে নিন

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে আতঙ্কে গোটা দেশ। ইতিমধ্য়েই এই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে ২১ দিনের লকডাউন ঘোযনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কোথায় কী! প্রশানের একাধিক পদক্ষেপ নেওয়ার পরেও বেড়েই চলেছে সংক্রমণ। ভয়ের চোটে অল্প জ্বর-সর্দি হলেই সকলে হাসপাতালে ছুঁটছেন পরীক্ষা করাতে। কিন্তু এবার সাধারণ মানুষের সুবিধার্থে এবং ‘সোশ্যাল ডিস্ট্যান্সিং’-এর কথা মাথায় রেখে করোনা পরীক্ষার জন্য অনলাইন বুকিং-এর ব্যবস্থা করল বেঙ্গালুরুর একটি সংস্থা। এই অনলাইন বুকিং কার্যকর হলে বহু ক্ষেত্রেই তাঁর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। 

জানা গিয়েছে, বেঙ্গালুরুর সংস্থা Practo করোনা পরীক্ষার জন্য Thyrocare নামে একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই অনলাইন বুকিংয়ের ব্যবস্থা করেছে। যদিও এই ব্যবস্থা বর্তমানে মুম্বই শহরেই চালু হয়েছে। সংশ্লিষ্ট দুটি ওয়েবসাইটের মাধ্য়মে করোনা টেস্টের জন্য বুকিং করতে পারবেন সাধারণ মানুষ। 

(https://www.practo.com/covid-test  এবং https://covid.thyrocare.com/)।

তবে অনলাইনের মাধ্যমে বুকিং করতে হলে সংস্থার তরফে দেওয়া বেশ কিছু শর্ত সকলকে মেনে চলতে হবে। প্রথমত, বুকিং এর আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশ ও পরামর্শ অনুযায়ী চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন দিতে হবে। এবং দ্বিতীয়ত, সেই প্রেসক্রিপশন অবশ্যই চিকিৎসকের স্বাক্ষর থাকতে হবে। নাহলে বুকিং সম্ভব হবেনা। এছাড়া সংস্থার তরফে জানানো হয়েছে এই পরীক্ষার জন্য খরচ হবে মোট ৪,৫০০ টাকা। 

সংস্থাটির তরফে আরও জানানো হয়, অনলাইন বুকিং নগশ্চিত হওয়ার পর তাঁদের সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত ল্যাব কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করবেন। এবং সমস্ত রকমের সুরক্ষা বজায় রেখেই কাজ করবেন তাঁরা। সংগৃহিত নমুনা একটি ‘ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়াম’-এর মধ্যে নিয়ে আসা হবে। তারপর তা থাইরোকেয়ারের গবেষণাগারে পরীক্ষার জন্য় পাঠিয়ে দেওয়া হবে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে Practo ওয়েবসাইট খুলেই পরীক্ষার রিপের্ট দেখে নিতে পারবেন সকলে। 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube