হাসপাতালে উর্বশী রাউতেলা

নিউজটাইম ওয়েবডেস্ক : সুস্মিতা সিং

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা । যার গ্ল্যামার, স্টাইলে ফিদা গোটা বলিউড । বর্তমানে খুব বেশি ছবিতে অভিনেত্রীকে দেখা না গেলেও তার জনপ্রিয়তা কমেনি সিকি ভাগও । সামনেই উর্বশীকে দেখা যেতে চলেছে ‘এনবিকে ১০৯’ ছবিতে । এরমধ্যেই চলছে ছবির শুটিং । সেই ছবির শুটিংয়েই দুর্ঘটনার মুখে পড়তে হল অভিনেত্রীকে ।

সূত্রের খবর, এই দুর্ঘটনায় হাড় ভেঙেছে উর্বশীর । ভর্তি রয়েছেন হায়দরাবাদের এক হাসপাতালে । সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী । স্বাভাবিক ভাবেই উর্বশীর আহত হওয়ার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা । তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা । তবে এখনও অভিনেত্রীর তরফ থেকে কিছু জানানো হয়নি ।

প্রসঙ্গত, উর্বশীর আসন্ন ছবি ‘এনবিকে ১০৯’ । তেলুগু ছবির নামী তারকা নন্দমুরি বালাকৃষ্ণের এই অ্যাকশন ধর্মী ছবিতেই দেখা মিলবে উর্বশীর । ছবিতে নন্দমুরি বালাকৃষ্ণ, উর্বশী ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দুলকর সলমন ও প্রকাশ রাজ । এই ছবির শুটিং শুরু হয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসে । এখনো চলছে সেই ছবির শুটিং । চলতি বছরে অক্টোবর মাসে সিনেমা হলে ছবির মুক্তি পাওয়ার কথা ।

উল্লেখ্য, ২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের সফর শুরু করেছিলেন । এরপর বেশ কয়েকটি ছবি করলেও তা বক্স অফিসে ঝড় তুলতে পারেনি । এছাড়াও বেশ কিছু অ্যালবাম গানে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এখন দেখার নন্দমুরি বালাকৃষ্ণের ‘এনবিকে ১০৯’ ছবিতে উর্বশী কতটা কামাল দেখাতে পারেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube