বাইডেনের ভরাডুবি হচ্ছেই, ইঙ্গিত ডেমোক্র্যাট সেনেটরের!

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দল ক্ষতির মুখে পড়ার বিষয়ে এবার প্রকাশ্যে সতর্কবার্তা দিলেন ডেমোক্র্যাটিক পার্টির সেনেটর মাইকেল বেনেট । এবারের নির্বাচনে কোনও অবস্থাতেই নিজের প্রার্থীপদ প্রত্যাহার করবেন না ।

ডেমোক্র্যাটিক পার্টির সেনেটর মাইকেল বেনেট
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন নিজের এই সিদ্ধান্তে অটল, ঠিক তখনই, তাঁর এই মনোভাবের প্রেক্ষিতে ক্ষতির মুখে পড়বে দল । এবার প্রকাশ্যে এমনই মন্তব্য করে, সতর্ক করলেন ডেমোক্র্যাটিক পার্টির এক সেনেটর মাইকেল বেনেট । একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাইডেনের প্রতিপক্ষ হলেন রিপাবলিকান পার্টির প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প । পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে নভেম্বরের নির্বাচনে তিনিই হয়ত ‘নিরঙ্কুশ’ গরিষ্ঠা পেয়ে যাবেন’ ।

বর্তমান প্রেসিডেন্টের একগুঁয়ে মনোভাবের কারণে ডেমোক্র্যাট সদস্যরা দিনদিনই উদ্বিগ্ন হয়ে পড়ছেন । তাঁদের অভিমত, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে বাইডেনের যে কেবল হোয়াইট হাউস-ই হাতছাড়া হবে, তেমনটা নয় । ডেমোক্র্যাটদের হাউসে আসার কোনওরকম সুযোগ, এমনকি সেনেটের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগও হাতছাড়া হতে পারে ।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সমালোচিত নির্বাচনী ডিবেটের ১২ দিন পরে বাইডেন এখন তাঁর রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য ঘরে ও বাইরে লড়াই চালিয়ে যাচ্ছেন ।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম মুখোমুখি ওই বিতর্কে বাইডেনের শোচনীয় পরাজয়ের পর থেকেই লাভ-ক্ষতির হিসাব-নিকাশ করা শুরু করে দিয়েছেন ডেমোক্র্যাট সদস্যরা । গত কয়েকদিন ধরে দলের অন্দরে ও বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অশিতিপর প্রেসিডেন্ট । নির্বাচনী বিতর্কে হারার পর থেকেই জো বাইডেন ডেমোক্র্যাটদের উদ্বেগ যেন কোনও ভাবেই কমাতে পারছেন না । নির্বাচনী দৌড় থেকে তাঁর সরে দাঁড়ানোর আহ্বান আরও যেন জোরাল হচ্ছে । বাইডেনের মানসিক ও শারিরীক সক্ষমতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে ডেমোক্র্যাটদের মধ্যে । উদ্বিগ্ন মার্কিন জনতাও ।

বাইডেনকে সমর্থন করেন এমন কয়েকজনও নির্বচনি প্রচারে জয় পাওয়ার বিষয়ে বাইডেনের কৌশল এবং সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন । তাঁদেরই একজন কলোরাডোর সেনেটার মাইকেল ব্যানেট । যিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বাইডেন নভেম্বরের নির্বাচনে কোনও ভাবেই জিততে পারবেন না । এক মার্কিন সংবাদ মাধ্যমের সাংবাদিককে তিনি বলেন, ‘এটা ঠিক যে, আমি একথা বলেছি যে, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ের পথে অনেকটাই এগিয়ে রয়েছেন । আমি মনে করি তিনি এই নির্বাচনে জিতবেন এবং হয়ত নিরঙ্কুশ ভাবে জয়ী হবেন । আর সেই সঙ্গে তিনি সেনেট এবং হাউেসর দখলও নেবেন’ । ব্যানেট আরও বলেন, ‘সুতরাং আমার কাছে বিষয়টি কেবল নির্বাচনের প্রশ্ন নয় । রাজনীতিরও প্রশ্ন নয় । এটা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে একটা নৈতিক প্রশ্ন’ ।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, ট্রাম্পের বিরুদ্ধে সেদিনের বিপর্যয়কর ওই বিতর্কের পর থেকে এখন পর্যন্ত হোয়াইট হাউস এমন কিছুই দেখাতে পারেনি, যেটা থেকে বোঝা যাবে যে তাদের নির্বাচনে জয়লাভের কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা আছে’ । নভেম্বরে মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচন । তার আগে ঘরে বাইরে বাইডেনের বিরুদ্ধে সমালোচনার ঝড় যেন কিছুতেই থামছে না । চাপের মুখে মত বদল ? নাকি নিজের সিদ্ধান্তে অনড় থাকবেন ? কোন পথে যাবেন প্রেসিডেন্ট ? সেটাই এখন আমেরিকার বিলিয়ন ডলার কোয়েশ্চেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube