ব্রিটিশ সাংবাদিকের স্ত্রী ও দুই মেয়েকে হত্যার ঘটনায় জালে সন্দেহভাজন!
2 years ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
দেবরাজ বন্দ্যোপাধ্যায়
পূর্ব ইংল্যান্ডের হার্ডফোর্ডশায়ারের বুশি শহরে বিবিসির এক সাংবাদিকের স্ত্রী ও তাঁর দুই মেয়েকে ক্রসবো দিয়ে হত্যার ঘটনা । তদন্তে নেমে উত্তর লন্ডনের একটি সমাধিস্থল থেকে আহত অবস্থায় গ্রেফতার এক সন্দেহভাজন । পুলিস জানিয়েছে ধৃতের নাম কাইল ক্লিফোর্ড । বছর ২৬-এর ওই যুবক সেনাবাহিনীতে কিছু দিন কাজ করার পর ,২ বছর আগে চাকরি ছেড়ে দেন ।
বিবিসির এক সাংবাদিকের স্ত্রী ও তাঁর দুই মেয়েকে ক্রসবো দিয়ে হত্যার ঘটনায় আততায়ীর খোঁজে তল্লাসি অভিযানে পুলিসের জালে এক সন্দেহভাজন । ধৃতের নাম কাইল ক্লিফোর্ড । তাঁর বয়স ২৬ বছর । বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের আশেপাশে, উত্তর লন্ডনের এক সমাধীক্ষেত্রের কাছে, তাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিস ।
বিবিসি ফাইভ লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী ও দুই কন্যাকে মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের পূর্ব ইংল্যান্ডের হার্ডফোর্ডশায়ারের বুশি শহরের বাড়িতে ক্রসবো দিয়ে হামলা চালিয়ে হত্যা করা হয় । পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ক্লিফোর্ড ব্রিটিশ সেনাবাহিনীতে কিছু দিন কাজ করার পর, দু’ বছর আগে চাকরি ছেড়ে দেন । গ্রেফতারের সময় তার শরীরের বিভিন্ন স্থানে ছিল জখমের একাধিক চিহ্ন । ধৃতকে আপাতত ক্লিফোর্ডকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাঁর শরীরের জখম নিয়ে প্রশ্ন উঠলে পুলিস স্পষ্ট করে দিয়েছে যে গ্রেফতারের সময় তাকে লক্ষ্য করে কোনও গুলি চালানো হয়নি । কীভাবে সে আহত হল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে ।
সংবাদ সংস্থার দাবি, মঙ্গলবার সন্ধ্যা ৭টার কিছু আগে, পুলিশ আধিকারিকরা লন্ডন থেকে ২০ মাইল দূরে উত্তর পশ্চিমে বুশি শহরের অ্যাশলি ক্লোজ এলাকার এক বাড়িতে বছর ৬১-র ক্যারল হান্ট, বছর ২৮-এর হান্নাহ হান্ট এবং ২৫ বছরের লুইস হান্টকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস । কিন্তু তার আগেই তিনজনের মৃত্যু হয় । জানা যায়, নিহতরা বিবিসি ফাইভের রেসিং কমেন্টেটর জন হান্টের স্ত্রী ও দুই কন্যা ।
এরপরই সন্দেহভাজন আততায়ীর খোঁজে শুরু হয় চিরুনি তল্লাসি । গোপন সূত্রে খবর পেয়ে, উত্তর লন্ডনের এনফিল্ডের ল্যাভেন্ডার হিল সমাধীক্ষেত্র লাগোয়া একটি বাড়িতে অভিযান চালায় পুলিস । তারপরই সমাধী ক্ষেত্রেরর খুব কাছে, আহত অবস্থায় উদ্ধার হয় সন্দেহভাজন আততায়ী কাইল ক্লিফোর্ড । এক বিবৃতিতে কেমব্রিজশায়ার এবং হার্টফোর্ডশায়ারের মেজর ক্রাইম ইউনিটের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর জাস্টিন জেনকিন্স বলেন, ব্যাপক অনুসন্ধানের পর সন্দেহভাজনকে খুঁজে পাওয়া যায় । এই মুহূর্তে অন্য আর কাউকে খোঁজা হচ্ছে না । পুলিশের ধারণা, নিহতদের সঙ্গে ক্লিফোর্ডের পূর্ব পরিচয় ছিল । এই নৃশংস হত্যাকাণ্ডে ক্রসবোর পাশাপাশি অন্য অস্ত্রও ব্যবহৃত হয়েছিল বলে অনুমান পুলিসের ।
এই হত্যাকাণ্ডের খবরে হান্টের সহকর্মী ও বন্ধুরা গভীর শোক প্রকাশ করেছেন । নিজের এক্স হ্যান্ডেল পোস্টে জন হান্টের পরিবারের এই মর্মান্তিক পরিণতির জন্য দুঃখপ্রকাশ করেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ওয়েন রুনি ।