গাড়ির ধাক্কায় হাওয়ায় উড়ে ছিটকে পড়লেন মহিলা! বেপরোয়া গতির বলি পথচারী

পোর্শেকাণ্ডের ছায়া নাসিকে! দ্রুত গতির গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মহিলা পথচারীর। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের নাসিকে। কয়েকদিন আগেই মুম্বইয়ে শিবসেনা নেতার ছেলের গাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। মাত্র কয়েকদিনের ব্যবধানে দু’টি গাড়ি দুর্ঘটনা ঘটে গেল মহারাষ্ট্রে।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম বৈশালী শিন্ডে (৩৬)। মঙ্গলবার বিকেলে একটি দ্রুত গতির গাড়ি ওই মহিলাকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে প্রায় হাওয়ায় উড়ে ১৫-২০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়েন। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে যেখানে এই দুর্ঘটনার দৃশ্য ধরা পড়েছে। স্থানীয় থানার পুলিশ এফআইআর দায়ের করে অভিযুক্ত চালকের তল্লাশি চলছে। ঘাতক গাড়ির সূত্র ধরেই চালককে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

গত রবিবার মুম্বইয়ে বিএমডব্লিউ গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতার নাম কাবেরী নাখওয়া (৪৫)। অভিযোগ, রবিবার ভোরে স্বামীর সঙ্গে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন তিনি। সেইসময়েই বিএমডব্লিউ ধাক্কা মারে স্কুটিতে। ওই মহিলাকে টেনে প্রায় ১০০ মিটার নিয়ে যায়। কাবেরিদেবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম হয় তাঁর স্বামী। তদন্তে জানা যায়, গাড়িটি শিবসেনা (শিন্ডে শিবির) নেতা রাজেশ সাহার। ঘটনার সময় তাঁর ছেলে মিহির শাহ ও চালক গাড়িতে ছিলেন।

ঘটনার পর থেকেই পলাতক ছিলেন মিহির শাহ। দুর্ঘটনার ৭২ ঘণ্টা পর মঙ্গলবার মূল অভিযুক্ত মিহির শাহকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দুর্ঘটনার সময় নাকি চালকের আসনে ছিলেন নেতার পুত্র। কিন্তু ঘটনার পরই চালকের সঙ্গে আসন বদলে ফেলেন তিনি। এবার মূল অভিযুক্ত মিহির শাহের গ্রেফতারির পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে সত্য বাইরে আনার চেষ্টা করবে পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube