স্কাইডান্সে মিশছে প্যারামাউন্ট, হলিউডে রেডস্টোন যুগের অবসান
2 years ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
দেবরাজ বন্দ্যোপাধ্যায়
নতুন চুক্তি অনুযায়ী, প্যারামাউন্টের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান শারি রেডস্টোন তাঁর পরিবারের নিয়ন্ত্রণে থাকা কোম্পানির শেয়ার বিক্রি করে দেবেন । এর মধ্য দিয়ে ২৮ বিলিয়ন ডলারের একটি নতুন ফার্ম তৈরি হবে । নাম হবে নিউ প্যারামাউন্ট ।
প্যারামাউন্টের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান শারি রেডস্টোন স্কাইডান্স মিডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে হলিউডের অন্যতম পুরনো প্রযোজক-পরিবেশক সংস্থা প্যারামাউন্ট গ্লোবাল ইনডিপেনডেন্ট ফিল্ম স্টুডিও । চুক্তি অনুযায়ী, প্যারামাউন্টের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান শারি রেডস্টোন তার পরিবারের নিয়ন্ত্রণে থাকা কোম্পানির যাবতীয় শেয়ার বিক্রি করে দেবেন । আর এর মধ্য দিয়ে ২৮ বিলিয়ন ডলার খরচ করে, তৈরি হবে নতুন একটি ফার্ম ।
সংবাদ সংস্থা জানাচ্ছে, ব্যবসা বিক্রির মধ্য দিয়ে হলিউডের ইতিহাসে রেডস্টোন ফ্যামিলি যুগের অবসান হচ্ছে । মূলত শারির বাবা সুমেনর রেডস্টোন সিনেমা ব্যবসার এই সাম্রাজ্য গড়ে তুলেছিলেন । প্যারামাউন্টের অধীনে কিছু টেলিভিশন স্টেশনও আছে । যার মধ্যে সিবিএস, কমেডি সেন্ট্রাল, নিকলোডিওন এবং এমটিভি হল অন্যতম । পৃথিবীর ১৮০টিরও বেশি দেশে প্যারামাউন্ট গ্লোবাল নিয়ন্ত্রিত এই সব টেলিভিশন চ্যানেল দেখা যায় । যার গ্রাহক সংখ্যা চারশো কোটিরও বেশি ।
এক বিবৃতিতে রেডস্টোন বলেন, ‘আমরা আশা করছি এই পরিবর্তিত পরিস্থিতে বিশ্বজুড়ে প্যারামাউন্টের সাফল্যকে স্কাইডান্স আরও মজবুত জায়গায় নিয়ে যাবে’ । চুক্তি অনুযায়ী স্কাইডান্স আটশো কোটি ডলার বিনিয়োগ করবে প্যারামাউন্টে । যার মধ্যে ন্যাশনাল অ্যামিউজমেন্টস কেনার জন্য দেওয়া হবে প্রায় আড়াইশো কোটি ডলার । ন্যাশনাল অ্যামিউজমেন্টস প্যারামাউন্ট গ্রুপের মাত্র ১০ শতাংশ শেয়ারের মালিক হলেও, তাদের ‘ভোটিং রাইট’ রয়েছে ৮০ শতাংশ । আগামী বছরের গ্রীষ্মের মধ্যে এই চুক্তি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে প্যারামাউন্টের ।
প্যারামাউন্ট পিকচার্স প্রতিষ্ঠিত হয় ১৯১৪ সালে । একাধিক চড়াই-উতরাই পেরিয়ে, অবশেষে সেটি রূপ নেয় প্যারামাউন্ট গ্লোবালে । প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে গডফাদার, স্টার ট্রেক ও মিশন ইম্পসিবল সিরিজের মত সুপারহিট সিনেমা তৈরি হয়েছে । একের পর এক হিট সিনেমা তৈরি করেও, এক দশকেরও বেশি সময় ধরে টিকে থাকতে, রীতিমত সংগ্রাম করতে হচ্ছিল এই এন্টারটেইনমেন্ট জায়ান্টকে । গত পাঁচ বছরে প্যারামাউন্ট গ্লোবালের শেয়ারদর ৭৫ শতাংশের বেশি পড়ে যায় । স্কাইডান্স-এর প্রতিষ্ঠাতা ডেভিড এলিসন । তিনি মার্কিন প্রযুক্তি জায়ান্ট ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের ছেলে ।
স্কাইডান্স-এর প্রতিষ্ঠাতা ডেভিড এলিসন
এই মার্জার নিয়ে স্কাইড্যান্সের সঙ্গে প্যারামাউন্টের আলোচনা চলছে গত আট মাস ধরে । বিষয়টি নিয়ে শারি রেডস্টোনের সঙ্গে প্যারামাউন্টের চিফ এক্সিকিউটিভ বব বাকিসের মতানৈক্য তৈরি হয় । তার প্রেক্ষিতে পদত্যাগ করেন বব বাকিস । জানা যাচ্ছে, নিউ প্যারামাউন্ট নামের যে নতুন সংস্থা তৈরি হবে, তার চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ হবেন বছর ৪১-এর ডেভিড এলিসন । নয়া প্রেসিডেন্ট হবেন এনবিসি ইউনিভার্সালের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ জেফ শেল । নতুন যে ফার্মটা তৈরি হবে, তার লক্ষ্য হবে দর্শক এবং বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে, প্রোডাকশন ।