মুম্বইকাণ্ডে শুরু রাজনৈতিক তরজা! বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের

মুম্বইয়ে শিবসেনা নেতার ছেলের বিরুদ্ধে মহিলাকে গাড়ির চাকায় পিষে ফেলার অভিযোগ উঠেছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মিহির শাহকে। এই ঘটনায় এবার শুরু হল রাজনৈতিক তরজা। ‘মহারাষ্ট্র সরকার ও পুলিশ ইচ্ছাকৃত ইস্যুটিকে চাপা দিতে চাইছে’, এমনই বিস্ফোরক দাবি করল কংগ্রেস।

গত রবিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে। BMW গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। তারপর থেকেই নিখোঁজ ছিলেন মূল অভিযুক্ত শিবসেনা নেতা (শিন্ডে শিবির) রাজেশ শাহর ছেলে মিহির শাহ। কেন তাঁকে গ্রেফতার করা যাচ্ছে না, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। দুর্ঘটনার ৭২ ঘণ্টা পর মঙ্গলবার মিহির শাহকে গ্রেফতার করে পুলিশ। এরপরই কংগ্রেসের তরফে দাবি করা হয়, ‘সরকার ও পুলিশ ইচ্ছাকৃত ইস্যুটিকে চাপা দিতে চাইছে। মিহিরকে ইচ্ছা করেই আগে গ্রেফতার করেনি, কারণ তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। রক্ত পরীক্ষায় অ্যালকোহল পাওয়া যেত।’

রবিবার ভোরে স্বামীর সঙ্গে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন কাবেরী নাখওয়া (৪৫)। অভিযোগ, সেইসময়েই বিএমডব্লিউ ধাক্কা মারে স্কুটিতে। ওই মহিলাকে টেনে প্রায় ১০০ মিটার নিয়ে যায়। কাবেরিদেবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। গুরুতর জখম হয় তাঁর স্বামী। দুর্ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, গাড়িটি শিবসেনার শিণ্ডে শিবিরের নেতা রাজেশ শাহর। ঘটনার সময় তাঁর ছেলে মিহির ও ড্রাইভার ওই গাড়িতে ছিলেন বলেও উঠে এসেছে তদন্তে। সেইসময়ে নেতাপুত্র মদ্যপ অবস্থায় ছিল বলেই অনুমান ছিল পুলিশের।

তদন্ত এগোতেই পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় চালকের আসনে ছিলেন নেতার পুত্র। কিন্তু ঘটনার পরই চালকের সঙ্গে আসন বদলে ফেলেন তিনি। এবার মূল অভিযুক্ত মিহির শাহের গ্রেফতারির পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে সত্য বাইরে আনার চেষ্টা করবে পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube