নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়
ওয়াশিংটনে ন্যাটোর ৭৫তম সম্মেলনের উদ্বোধনী ভাষণে জোরালো বক্তব্য রেখে, সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা চালাচ্ছেন । সেই লক্ষ্যেই মস্কো তার ইউক্রেন আগ্রাসনে ইতি টানছে না । তাই পুতিনকে থামাতে, ইউক্রেনকেই যা করার করতে হবে । তার জন্য সব রকম সহযোগিতা করবে আমেরিকা । মার্কিন মুলুকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের যে কোনও চ্যালেঞ্জ মোকাবেলা করতে তিনি যে তৈরি, ঘরে ও বাইরে নিজের সমর্থকদের সেটা বোঝাতেই, ৭৫ তম ন্যাটো সম্মেলনের উদ্বোধনে এমন কড়া বক্তব্য রাখলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, মত রাজনীতিকদের ।
শুধু ওয়াশিংটন একা নয় । জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং রোমানিয়ার রাষ্ট্রপ্রধানরাও কিন্তু ইউক্রেইনের বিপর্যন্ত বায়ু সেনা ও আকাশপথের নিরাপত্তাকে আরও সংহত করতে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি ও অন্যান্য প্রযুক্তি দিয়ে সাহায্য করছে বলে জানান বর্ষীয়ান মার্কিন প্রেসিডেন্ট । জো বাইডেন আরও বলেন, ‘ইউক্রেইন একটি মুক্ত ও স্বাধীন দেশ থাকাকালীনই যুদ্ধ শেষ হবে । আমার দৃঢ় বিশ্বাস যে এই যুদ্ধে রাশিয়া জয়ী হবে না । জয়ী হবে ইউক্রেই’ । সংবাদ সংস্থা জানিয়েছে, প্রায় ১৩ মিনিট ধরে দেওয়া ভাষণে দিপ্ত কন্ঠে এবং দৃঢ়তার সঙ্গে বাইডেন বলেন, গত মাসে ট্রাম্পের সঙ্গে বিতর্কে তাঁর কণ্ঠ থেকে যে মিনমিনে স্বর বেরিয়েছিল, এদিন ন্যাটোর উদ্বোধনী ভাষণ ছিল তার সম্পুর্ণ বিপরিত । নিজের বক্তব্যের শেষ পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্তোলতেনবার্গকে মঞ্চে আসার অনুরোধ করেন এবং তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ প্রদান করেন । ন্যাটোর এবারের সম্মেলনস্থলেই কয়েক দশক আগে একটি সামরিক জোট গঠনের চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল । নিজের বক্তব্যে বাইডেন সেটারও উল্লেখ করেন । এদিকে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা দলের নেতৃত্ব নিয়ে বাইডেনের সঙ্গে কথা বলেন । এমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা । তারপরই প্রকাশ্যে তাঁকে ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য আহ্বান জানান নিউ জার্সির ডেমোক্র্যাট প্রতিনিধি মাইকি শেরিল । প্রসঙ্গত তিনি হলেন সপ্তম ডেমোক্র্যাট সদস্য, যিনি প্রকাশ্যে জো বাইডেনকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানালেন । অন্যদিকে, বাইডেনের সঙ্গে দেখা করা বিদেশি কূটনীতিকরাও তাঁর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে সংশয় প্রকাশ করেন ।

Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

