ভোর রাতে পায়রাডাঙ্গা এলাকায় একাধিক বিজেপি নেতা কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । আক্রান্ত হন বিজেপি পঞ্চায়েত সদস্য গৌতম বিশ্বাস । আর এই ঘটনার জেরে বুধবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়ায় পায়রাডাঙ্গা এলাকায় ।
সূত্রের খবর, রানাঘাট ১ নম্বর ব্লকের পায়রাডাঙ্গা ২ নম্বর প্রীতিনগর এলাকায় বিজেপি পঞ্চায়েত মেম্বার অমল বিশ্বাসের বাড়ীতে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীবাহিনী । আক্রান্ত হন বিজেপি পঞ্চায়েত সদস্য গৌতম বিশ্বাস । ঘটনায় আহত হয়েছেন বাড়ির মহিলাও । গৌতম বিশ্বাসকে মারধর করা হয় বলে অভিযোগ তোলা হয় । গুরুতর আহত গৌতম বিশ্বাস রানাঘাট হাসপাতালে ভর্তি বলে খবর । ঘটনায় অ্যাকশান টেকেন রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন ।
অন্যদিকে পূর্ণ নগর এলাকায় বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর ও বাড়ি লক্ষ করে গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে । সূত্রের খবর পূর্ণ নগর এলাকায় ১৫৭ নম্বর বুথের বিজেপি পোলিং এজেন্ট রঞ্জিত মন্ডলের বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা হামলা চালায় । অভিযোগ, বারান্দার কাঁচ ভাঙচুর করে এবং দু’ রাউন্ড গুলি চালানোহয় এদিন । ঘটনার পর থেকেই ভয়ে আতঙ্কে রয়েছে ওই বিজেপি পরিবার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

