ভারী বৃষ্টিতে ফুঁসছে আত্রেয়ী, জলমগ্ন বালুরঘাটের বিস্তীর্ণ এলাকা

নিউজটাইম ওয়েবডেস্ক : সানন্দা বসু

আশঙ্কা সত্যি হল বালুরঘাটের আত্রেয়ী কলোনির বাসিন্দাদের । নদীর জল ঢুকে পড়েছে ঘরে ঘরে । ইতিমধ্যেই ঘর ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে বেশ কয়েকটি পরিবার । নদীর জল বেড়ে বর্তমানে বিপদসীমা ছুঁই ছুঁই ।

এই অবস্থায় সেচ দপ্তরের তরফে স্লুইস গেট বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে । পুরসভার তরফে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ শিবির করে তাঁদের আশ্রয় দেওয়া হয়েছে । সবরকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান । গত এক সপ্তাহে ভারী বৃষ্টিপাত হয়েছে বালুরঘাটে । বৃষ্টির পরিমাণ ৩০০ মিলিমিটার পেরিয়ে গিয়েছে । এদিকে নদীতে বাইরে থেকে প্রচুর পরিমাণে জল আসছে । নদী সংযুক্ত খাঁড়ি ফুঁসছে । সদরঘাটের একাধিক বাড়িতে জল ঢুকে গিয়েছে ।

সূত্রের দাবি, তাঁরা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উঁচু জায়গায় ফরওয়ার্ড ব্লকের একটি দপ্তরে মাথা গুঁজেছেন । কলোনির পূর্ব প্রান্তের শতাধিক পরিবার বন্যার আতঙ্কে ভুগছেন। ইতিমধ্যেই প্রায় আটটি বাড়িতে জল ঢুকেছে । বাসিন্দাদের সেখান থেকে উদ্ধার করে সাহেব কাছারি মনিমেলা প্রাথমিক বিদ্যালয়ের দোতলায় স্থান দেওয়া হয়েছে ।

প্রসঙ্গত, রবিবার দুপুর থেকে জল বাড়তে শুরু করে নদীতে । বিকেল থেকেই ঘরে জল ঢুকতে শুরু করে । এদিন রাতেই তাঁরা ঘর ছেড়ে বেরিয়ে পড়তে বাধ্য হয় । পুরসভার তরফে তাদের পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে । কিন্তু সেখানে আলো ও ফ্যানের সমস্যা রয়েছে বলে তাঁরা জানান । সোমবার দুপুর পর্যন্ত তাঁরা শুকনো খাবার পাননি বলে জানিয়েছেন । রঘুনাথপুরের অত্রি কলোনিতেও রাতে জল ঢুকেছে । যেখানে পরিদর্শনে যান চেয়ারম্যান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube