বুধবার রাজ্যের চার কেন্দ্রে রয়েছে উপনির্বাচন । এরই মধ্যে বিতর্কে নাম জড়াল বাগদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরের । তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি ভারত সরকারের গাড়িতে চড়ে ভোট কেন্দ্র পরিদর্শন করে বেড়াচ্ছেন ।
বাগদা কেন্দ্রের উপনির্বাচনে এবারের তৃণমূল প্রার্থী হয়েছেন মধুপর্ণা ঠাকুর । তিনি আবার রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়েও । জানা গিয়েছে মায়ের জন্য বরাদ্দ সাংসদ স্টিকার লাগানো ভারত সরকারের গাড়িতে চড়ে তিনি ভোট কেন্দ্র পরিদর্শন করছেন । অভিযোগ, সকাল থেকেই মায়ের সঙ্গে গাড়িতে চেপে ঘুরছিলেন বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর ।
এরপরই প্রশ্ন উঠেছে ভোটের দিন একজন প্রার্থী কীভাবে সরকারি গাড়ি নিয়ে এলাকায় ঘুরে বেড়াতে পারেন? তবে এই নিয়ে বিতর্কের সুর চড়তেই পাল্টা যুক্তি দিয়েছে ঘাসফুল শিবিরও । তৃণমূল প্রার্থী দাবি করেছেন , কমিশনের কাছ থেকে ভোটের দিন ওই গাড়ি ব্যবহার করতে অনুমতি নেওয়া হলে সেই আবেদনে কমিশনের ছাড়পত্র মিলেছে । পাশাপাশি জানা যায়, বিতর্কের পরই ঢাকা হয় গাড়ির নেমপ্লেটও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

