রাত পোহালেই মানিকতলায় রয়েছে উপনির্বাচন । এরই মধ্যে প্রকাশ্যে চলে এল একটি অডিও ক্লিপ । দাবি উঠছে, বুধবারের উপনির্বাচনে সাহায্য চেয়ে মঙ্গলবার তৃণমূলের আহ্বায়ক কুণাল ঘোষকে ফোন করেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ।
মানিকতলা উপনির্বাচন নিয়ে নাটকীয় ঘটনা । তৃণমূলের আহ্বায়ক কুণাল ঘোষকে ফোন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের । এবার টেলিফোনের সেই কথোপকথনের অডিও চলে এল প্রকাশ্যে । অডিওতে স্পষ্ট, কুণালকে অন্তর্ঘাতের প্রস্তাব দিয়েছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে । তার বিনিময়ে তাঁকে খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের প্রস্তাবও দিয়েছেন এআইএফএফ সভাপতি । তবে সেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দিয়েছেন কুণাল ঘোষ । সামাজিক মাধ্যমে অডিও পোস্ট করে কুণালের দাবি, বিজেপির নিশ্চিত পরাজয় বুঝে অনৈতিকভাবে ঘুষ দেওয়ার কথা বলছেন কল্যাণ চৌবে ।
সূত্রের খবর, মানিকতলায় মুখ্যমন্ত্রীর নির্দেশে কুণাল তৃণমূলের সব চোরাস্রোত সামলে দলকে ঐক্যবদ্ধভাবে ভোটে নামাচ্ছেন বলেই তাঁকে সরাতে মরিয়া বিজেপি । এআইএফএফ সভাপতির পদ অপব্যবহার করে তাই বড় পদের অফার দেওয়া হল মোহনবাগান সহসভাপতি কুণাল ঘোষকে । কুণাল এই অফার প্রত্যাখ্যান করে বলেছেন, এই বিজেপি প্রার্থীকে একটা ভোটও দেওয়া উচিত নয় ।
তবে এই বিষয়ে কল্যাণ চৌবের পাল্টা যুক্তি, আমি ফোন করেছি । প্রার্থী হিসেবে ভোটে সাহায্য চেয়েছি। আমি সকলের কাছে পৌঁছনোর চেষ্টা করেছি । তবে এটা আংশিক বক্তব্য বলেও তিনি জানিয়েছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

