পুরীতে মহা আড়ম্বরে চলছে রথযাত্রার উৎসব । এরই মধ্যে মঙ্গলবার ঘটে গেল বড় বিপত্তি । রথ থেকে নামানোর সময় পড়ে গেল বলরামের বিগ্রহ । এই বিপত্তিতে আহত হন ৫ জন সেবায়েত । তাঁদেরকে পুরীর হাসপাতালে ভর্তি করা হয়েচে বলে খবর ।
প্রতি বছরের মতোই এবছরও রথযাত্রা উপলক্ষ্যে আবারও সেজে উঠেছিল পুরী । রথের দড়িতে টান দিতে লক্ষ্য করা যায় ভক্তের সমাগম । তবে এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় গুণ্ডিচা মন্দিরে বলরামের বিগ্রহটি রথ থেকে নামানোর সময় পড়ে যায় । তিথি মেনে এবছর রথযাত্রা পালিত হয় দু’দিন ধরে । জানা যায়, জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচাতে রথ পৌঁছনোর পর তিন দেব দেবীকে রীতি অনুযায়ী রথ থেকে নামিয়ে দুলিয়ে দুলিয়ে মন্দিরে প্রবেশ করানোর প্রথা রয়েছে । সেই অনুযায়ী তালধ্বজ রথ থেকে বলরামকে নামানোর সময় সেটি পড়ে যায় । রথের নীচে দাঁড়িয়ে ছিলেন একাধিক সেবায়েত । সূত্রের দাবি, তাঁদের উপরেই পড়ে যায় মূর্তিটি । এদিনের ঘটনায় আহত হন অন্তত ৫ জন সেবায়েত ।
লোকসভা নির্বাচনের পর এই প্রথম বিজেপির সরকারের অধীনে এবার রথযাত্রা উৎসব পালিত হল । এই দুর্ঘটনাকে হাতিয়ার করে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী পক্ষও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

