মুম্বইয়ে বিএমডব্লিউ গাড়ির দুর্ঘটনায় গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত মিহির শাহ। মঙ্গলবার দুপুরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ভোরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। তারপর থেকেই নিখোঁজ ছিলেন মিহির শাহ। এই ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
রবিবার ভোরে স্বামীর সঙ্গে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন কাবেরী নাখওয়া (৪৫)। অভিযোগ, সেইসময়েই বিএমডব্লিউ ধাক্কা মারে স্কুটিতে। ওই মহিলাকে টেনে প্রায় ১০০ মিটার নিয়ে যায়। কাবেরিদেবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। গুরুতর জখম হয় তাঁর স্বামী। দুর্ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, গাড়িটি শিবসেনার শিণ্ডে শিবিরের নেতা রাজেশ শাহর। ঘটনার সময় তাঁর ছেলে মিহির ও ড্রাইভার ওই গাড়িতে ছিলেন বলেও উঠে এসেছে তদন্তে। সেইসময়ে নেতাপুত্র মদ্যপ অবস্থায় ছিল বলেই অনুমান ছিল পুলিশের।

ঘটনার পর থেকেই পলাতক ছিলেন মিহির শাহ। পুলিশ BMW-র চালককে গ্রেফতার করা হয়েছিল। তবে গ্রেফতারির ২৪ ঘণ্টার মধ্যেই ১৫ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। যদিও এখনও পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। তদন্ত এগোতেই পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় চালকের আসনে ছিলেন নেতার পুত্র। কিন্তু ঘটনার পরই চালকের সঙ্গে আসন বদলে ফেলেন তিনি। এবার মূল অভিযুক্ত মিহির শাহের গ্রেফতারির পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে সত্য বাইরে আনার চেষ্টা করবে পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

