নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউন পরিস্থিতিতে সম্পত্তি কর জমা দেওয়ার মেয়াদ বাড়ালো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। সম্পত্তি কর জমা দেওয়ার শেষ তারিখ পিছিয়ে করা হল ৩০শে জুন। মূলত লকডীউন পরিস্তিতিতে মানুষের ভীড় এড়ানোর জন্যেই এই সিদ্ধান্ত।
কলকাতা পৌরসভার তরফ থেকে জানানো হয়, ব্যক্তিগত বা বণিজ্যিক সম্পত্তি কর, এই দুই ক্ষেত্রেই জমা দেওয়ার মেয়াদ বাড়ানো হয়েছে। যাতে লকডাউন এর নির্দেশ কোনোরকম ভাবেই অমান্য না হয়। এছাড়া এই ৩ মাসের বর্ধিত সময়সীমার জন্য কোনো রকম জরীমানা দিতো হবেনা করদাতাদের। তিনমাসের বকেয়া কর দেওয়ার পর তাঁরা যে কোনোরকম ছাড়ের সুবিধা পাবেন। তবে কোনো করদাতা যদি অনলাইনে এখনই কর দিতে চান, তবে তাঁরা তা অনায়াসে করতে পারেন। তার জন্য লকডাউনের সময়কাল শেষ হওয়ার অপেক্ষা করার প্রয়োজন নেই। কলকাতা পৌরসভা সুত্রে জানা যায়, পৌরসভার শূল্ক বিভাগ গত ২৩ মার্চ তারিখ থেকেই কর নেওয়ার প্রক্রিয়া বন্ধ রেখেছেন, কারণ ট্রেজারী বিভাগের কোনো কর্মী লকডাউনের জেরে কাজে যোগ দিতে পারেননি। এবং দেশ ব্যাপী লকডাউনের নির্দেশের পর পৌরসভার তরফ থেকে ট্রেজারী বিভাগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

