মুম্বইয়ের ধারাভিতে করোনা আক্রান্তের মৃত্যু

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বর্তমানে মহারাষ্ট্র করোনা আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে, মৃত্যুর তালিকাতেও। রাজ্যের অবস্থা নিয়ে বেশ চিন্তিত প্রশাসন। এরই মধ্যে মুম্বই শহরের ধারাভি বস্তিতে এক করোনা আক্রান্তের মৃত্যু বাড়ালো উদ্বেগ।

বুধবার ঐ ব্যাক্তিকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। মৃতের বাড়ি ইতিমধ্যেই সীল করা হয়েছে, এবং আশেপাশের ৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩০০ ছাড়িয়েছে। এরমধ্যে ধারাভিতে সংক্রমণের জেরে আতঙ্ক ছিলই, তা বড়ল এবার। মুম্বইয়ের এই বস্তি অত্যন্ত ঘন জনবসতি পুর্ণ। এখানে নিত্য জীবন ‌যাত্রায় সোশ্যাল ডিসটান্সিং প্রায় অসম্ভব। এটি এশিয়ার বৃহত্তম বস্তি, এবং এখানে লক্ষ লক্ষ মানুষএর বাস।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube