বলিউড তারকাদের মধ্যে আম্বানিদের বিয়েতে আমন্ত্রণ পেলেন বঙ্গকন্যা!
2 years ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
পম্পি রায়
শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিগ বাজেটের বিয়ের অনুষ্ঠানে শুধু বলিউড, হলিউড নয়, বং গার্ল-ও পেয়েছেন আম্বানিদের থেকে আমন্ত্রণ পত্র । বিশ্বের অন্যতম মেগা বাজেট বিয়ের অংশ হতে চলেছেন অভিনেত্রী রাইমা সেন ।
বিয়ের কার্ডে ড্রেস কোড উল্লেখ করা হয়েছে, বিয়েতে ভারতীয় কোনও পোশাক পরতে হবে । অভিনেত্রী রাইমা সেন ঠিক করেছেন কোন ফ্যাশন ডিজাইনার নয়, মা মুনমুন সেনের শাড়ি পরবেন তিনি । রাইমা সেনকে ‘পরিণীতা‘, ‘দ্য ভ্যাকসিন ওয়ার‘, ‘বস্তার‘ এর পর এবার হিন্দি সিনেমা ‘মা কালী’ তেদেখা যাবে । বলিউড, হলিউড, খেলার দুনিয়ার মানুষদের নিয়ে চাঁদের হাট বসেছে আম্বানিদের অনুষ্ঠানে ।
রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি ছোট ছেলের প্রাক-বিবাহ অনুষ্ঠানে বলিউড ও হলিউডকে এক ছাদের তলায় এনেছিলেন । আগামী ১২ জুলাই রয়েছে বিয়ের মূল অনুষ্ঠান । তার আগে শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সংগীত সহ বিয়ের নানান অনুষ্ঠান চলছে । এই রাজকীয় বিয়ের অনুষ্ঠানে সম্প্রতি পারফর্ম করে গেলেন জাস্টিন বিবারের মত জনপ্রিয় পপ তারকা ।