দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধেছিল দু’বছর আগে । সেই যুদ্ধে প্রতিনিয়ত আক্রান্ত হয়ে চলেছে শৈশব । এবারও হল তাই । সোমবার ইউক্রেনের একাধিক জায়গায় রাশিয়ার মিসাইল হামলায় নিহত হন অন্তত ৩৭ জন । সূত্রের দাবি এদের মধ্যে রয়েছে একাধিক শিশুও । আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ ।
ইউক্রেনের উপর একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে । কিয়েভের সূত্রে জানা যায়, শিশু হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া । উক্রেনের তরফ থেকে আরও জানানো হয়, কিয়েভের পাশাপাশি নিপ্রো, স্লোভিয়ানস্ক, ক্রামাতোরস্কের মতো একাধিক শহরে হামলা চালানো হয়েছে এদিন ।

তবে সোমবারের এই হামলায় সব চেয়ে ভয়াবহ পরিস্থিতি হয় ইউক্রেনের শিশু হাসপাতালটির । পুরো হাসপাতালটি ধ্বংস হয়ে গিয়েছে । এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে জানান, ধ্বংসস্তূপের নিচে যারা আটকে রয়েছেন তাঁদের বের করে আনার চেষ্টা চালানো হচ্ছে ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এটাই সবচেয়ে ভয়াবহ ও নিন্দনীয় ঘটনা বলে দাবি করেছেন কিয়েভের মেয়র। অপরদিকে ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী জানান, এই হামলায় ক্যানসার এবং ইনটেনসিভ কেয়ার ওয়ার্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । ঘটনার নিন্দা জানিয়েছেন ভলদিমির জেলেনস্কিও ।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফরে গিয়েছেন । এরই মধ্যে ঘটে যায় এমনই এক ঘটনা । তবে দুই দেশের সঙ্গে সুসম্পর্কের জেরে ভারত নিরপেক্ষতা বজায় রেখেই চলছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

